ঈদ ফিরতি ট্রেনযাত্রা: আজ মিলবে ১ জুনের অগ্রিম টিকিট

Post Image

ঈদুল আজহা শেষে ঘরে ফেরা মানুষের রাজধানীমুখী যাত্রা সহজ করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আজ বিক্রি করা হবে আগামী ১ জুনের ট্রেনযাত্রার টিকিট।


শুক্রবার (২২ মে) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলভিত্তিক আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে। আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। যাত্রীসেবার সুবিধার্থে এবারও সব আসনের টিকিট শতভাগ অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে।


ঈদ উপলক্ষ্যে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, আন্তঃনগর ট্রেনের ৩১ মে'র আসনের টিকিট বিক্রি করা হয়েছে ২১ মে। এ ছাড়া, ২ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২৩ মে, ৩ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২৪ মে এবং ৪ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২৫ মে।


আরও জানা গেছে, এ সময়ে কেনা টিকিট যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিটপ্রত্যাশী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।


এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত

সুষ্ঠু নির্বাচনের জন্য ওয়াদা করেছি: সিইসি

প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

ট্রাইব্যুনালে হানিফসহ চারজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহন ৮ ডিসেম্বর

ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে দুই কুরআনের হাফেজ

আলিফ হত্যা মামলা: বিচার শুরু হবে দায়রা জজ আদালতে

রুয়েটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী তাহেরকে পুলিশে সোপর্দ

শেখ হাসিনা আর কিছুদিন ক্ষমতায় থাকলে আমাকে ফাঁসিতে ঝোলাত

ব্যালট নম্বরের টোকেন নিয়ে বুথে প্রবেশের অভিযোগ ছাত্রদল সমর্থিত প্যানেলের

১ বছরে নিহত ৩৪, গুলিবিদ্ধ ৩৮ বাংলাদেশী

নির্বাচনী প্রচারণায় স্বর্ণের রিং উপহার পেলেন হান্নান মাসউদের স্ত্রী