বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Post Image

ঐতিহাসিক জয়। প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের কীর্তি গড়ল বাংলাদেশ। বুধবার (২০ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়েছে শান্ত-মিরাজরা। এর আগে মিরপুরে প্রথম টেস্টে ১০৪ রানে জিতেছিল বাংলাদেশ। ফলে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করার পাশাপাশি পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবাল টাইগাররা।

পাকিস্তানের বিপক্ষে এমন জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এমন গৌরবময় সাফল্য অব্যাহত থাকবে এবং এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও বেশি অনুপ্রাণিত করবে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, বাংলাদেশ দলের এই ঐতিহাসিক অর্জনে তিনি অত্যন্ত আনন্দিত। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দলীয় ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতে বিশ্বমঞ্চে আরও এগিয়ে যাবে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। অভিনন্দন বার্তায় তিনি ক্রিকেটার, কোচিং স্টাফ এবং ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ জয়ের ফলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বড় লাফ দিয়েছে বাংলাদেশ। ভারতকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে টাইগাররা। বর্তমানে বাংলাদেশের অর্জিত পয়েন্টের হার ৫৮.৩৩ শতাংশ। অন্যদিকে ৪৮.১৫ শতাংশ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে ভারত।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

হামের টিকায় গাফিলতি পেলে কঠোর ব্যবস্থা : প্রধানমন্ত্রী

সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

আমরা আর জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেব না

বেনজীরকে কি সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরানো যাবে?

আমীরে জামায়াতের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই বাতাসে ভেঙে পড়ল প্যান্ডেল

মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া থেকেই চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত

এপ্রিলে টানা ৫ দিনের ছুটি মিলতে পারে যেভাবে

‘আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার’

জাতি গঠনে বেগম জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে: জয়

দেলাওয়ারকে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন রমেশ চন্দ্রের স্ত্রী

‘ইনকিলাব জিন্দাবাদ’ কেন ট্রেন্ডে? ফেসবুকে শুরু তুমুল আলোচনা

মধ্যরাতে আসিফ নজরুলের দীর্ঘ স্ট্যাটাস, কী লিখেছেন তিনি

‘সামগ্রিক ফলকে স্বীকৃতি দিচ্ছি’, বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের

হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে ডাকসু ভিপি সাদিক কায়েম

তফসিল ঘোষণা করায় ইসিকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা