‘যতদিন ফিট থাকব, ততদিন খেলে যেতে চাই’

Post Image

বছর খানেকের বেশি সময় আগে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে গিয়েছেন মুশফিকুর রহিম। এর আগে ২০২২ সালে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি। তবে দেশের হয়ে কেবল টেস্ট ক্রিকেট খেলে যাচ্ছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। সেটাও কতদিন খেলতে চান- এ নিয়ে ভক্ত-সমর্থকদের মধ্যেও রয়েছে কৌতুহল।

সেই কৌতুহল প্রশ্নের উত্তরই যেন আজ শুক্রবার দিলেন মুশফিকুর রহিম। সিলেটে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে আজ টেস্ট ক্রিকেট চালিয়ে যাওয়া নিয়ে মুশফিক বলেন, ‘যতদিন ফিট থাকব, ততদিন খেলে যেতে চাই। এই বিষয়ে কোনো কমপ্রোমাইজ করব না। আমি অবসরের আগে দলকে এমন একটা টোন সেট করে যেতে চাই, যাতে সবাই অন্তত নিজের ফিটনেসের ব্যপারে আরও সজাগ হয়।’

আগামী মাসে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া দল। এরপর আগস্টে অজিদের মাটিতে রয়েছে দুটি টেস্ট ম্যাচও। যা বড় সুযোগ হিসেবে দেখছেন মুশফিক, ‘অস্ট্রেলিয়ার সিরিজ আমাদের জন্য অনেক বড় সুযোগ। এত বছর যেহেতু তারা আমাদের ডাকে নাই, ওদের কন্ডিশন নিয়ে আমাদের পেসাররা খুবই রোমাঞ্চিত। আমার বিশ্বাস, তারা ওদের খুবই টাফ টাইম দেবে।’

এদিকে কম্বিনেশনের কারণে বাংলাদেশের টেস্ট একাদশে আবার কখনও দলেই জায়গা হচ্ছে না নাইম হাসানের। মুশফিক এ নিয়ে বললেন, ‘নাইম হাসান অনেক দিন ধরে দলের সঙ্গে। কিন্তু ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না। এটা তার জন্য খুবই টাফ। তবে সে মানসিকভাবে অনেক শক্ত। তাকে সবসময়ই প্রস্তুত থাকতে হবে। সে প্রতিদিনই উন্নতি করছে। আশা করছি সে সুযোগ পাবে।’

সর্বশেষ খবর

‘যতদিন ফিট থাকব, ততদিন খেলে যেতে চাই’

এবার সৌদি আরবও শুরু হচ্ছে নতুন ফ্রাঞ্চাইজি লিগ

অনূর্ধ্ব-১৯ দলে গুরুত্বপূর্ণ দায়িত্বে মাহমুদউল্লাহ

আইসিসির মাসসেরা ক্রিকেটার বাংলাদেশের নাহিদ রানা

এপ্রিলে আইসিসির সেরা খেলোয়াড় নাহিদ রানা

মিরপুরের স্কোয়াড নিয়েই সিলেট মিশনে বাংলাদেশ

এবার আইসিসি থেকে বড় পুরস্কার পেলেন শান্ত

প্রথম বাংলাদেশি পেসার হিসেবে রেকর্ড গড়লেন নাহিদ রানা

সর্বাধিক পঠিত

সাইফের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল টাইগাররা

‘সরকার আমাদের টাকা দেয় না, সরকারকে আমরা ট্যাক্স দিই’

টিভিতে যে খেলা দেখবেন আজ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে মধুর প্রতিশোধ নিলো পাকিস্তান

সাইফের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল টাইগাররা

ভারত ম্যাচ বয়কটে পাকিস্তানের লোকসান হবে না এক পয়সাও

‘ভারতের বিপক্ষে জিতলে আমরা সবচেয়ে বেশি খুশি হই’

যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলবে না ইরান!

সাইফের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল টাইগাররা

সাইফের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল টাইগাররা