মাদক সংশ্লিষ্টতায় জড়িত প্রমাণিত হলে ছাড় নয়: আইজিপি

Post Image

পুলিশ বাহিনীর কোনো সদস্য মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, পুলিশের ভেতরে শৃঙ্খলা বজায় রাখা এবং জনআস্থা ধরে রাখার বিষয়ে বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মাদকবিরোধী অবস্থানকে আরও কঠোর করা হয়েছে বলেও তিনি জানান।

তিনি বলেন, মাদক দেশের যুব সমাজ ও ভবিষ্যতের জন্য বড় হুমকি। এ চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করছে। তবে কোনো সদস্যের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আইজিপি আরও বলেন, ইতোমধ্যে মাদক সংশ্লিষ্টতায় জড়িত কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে বাহিনীর অবস্থান আরও স্পষ্ট হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ পুলিশ একটি ঐতিহ্যবাহী বাহিনী। আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত এবং অপরাধ দমনে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করে যাচ্ছেন।

তিনি বলেন, পুরস্কারপ্রাপ্ত সদস্যদের অর্জন কেবল স্বীকৃতি নয়, বরং এটি দায়িত্ববোধ, পেশাদারত্ব ও নেতৃত্বের প্রতিফলন। সব সদস্যকে দেশের কল্যাণে আরও নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, এসব অর্জন ভবিষ্যতে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

দেশজুড়ে আক্রান্ত গ্রামীণ ব্যাংক: ১৮টির বেশি শাখায় হামলা ও অগ্নিসংযোগ

জিয়াউল আহসানকে হাতকড়া পরানো হয়নি কেন, প্রশ্নে আইনমন্ত্রী বললেন—‘ভবিষ্যতে পুনরাবৃত্তি হবে না’

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

নতুন প্রজন্মকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

‘তাকী উসমানীকে ফলো করলে কোনো আলেম অন্যের ব্যবহৃত টিস্যু হতে পারে না’

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর

হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের সাক্ষাৎ

নির্বাচনকালে শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং হবে না: প্রেস সচিব

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

সাংবাদিক লাঞ্ছনা, বিএনপি বিট সাংবাদিকদের ক্ষোভ, নিন্দা

ভোটের আগে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধান উপদেষ্টা

যমুনা সার কারখানায় আওয়ামীপন্থি ১৬০ শ্রমিকের প্রবেশে বাধা

জুলাই হত্যা মামলায় সাবেক এমপি নবী নেওয়াজ গ্রেপ্তার