সারা দেশে বজ্রবৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

Post Image

দেশের প্রতিটি বিভাগের কয়েকটি অঞ্চলে অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি-বজ্রবৃষ্টি হতে পারে।

এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় চাঁদপুর ও যশোরে দেশের সর্বোচ্চ ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জের নিকলিতে দেশের সর্বোচ্চ ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে নারায়ণগঞ্জ ও সিলেটে ৩৩ মিলিমিটার ছাড়াও ঢাকায় ২৭, নোয়াখালীর মাইজদীকোর্ট ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৬ মিলিমিটারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে।

এই বিভাগের আরও খবর

আবহাওয়া

সর্বশেষ খবর

সারা দেশে বজ্রবৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

দুপুরের মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

দুপুরের মধ্যে ২০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

দুপুরের মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস

সকালের মধ্যেই ১৫ জেলায় ঝড়ের শঙ্কা

দেশজুড়ে টানা বৃষ্টি, ৫ জেলায় বন্যার শঙ্কা

দুপুরের মধ্যে ৯ অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

সর্বাধিক পঠিত

২০ জেলায় বইছে শৈত্যপ্রবাহ থাকবে আরও কয়েকদিন

আবারও বাড়তে পারে শীত

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে,বইছে শৈত্যপ্রবাহ

তেঁতুলিয়ায় বাড়ছে শীতের তীব্রতা, তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে

সাগরে সৃষ্টি হয়েছে আরেকটি লঘুচাপ

কনকনে শীতে কাঁপছে তেঁতুলিয়া, হতে পারে শৈত্যপ্রবাহ

পঞ্চগড়ে হাড়কাঁপানো শীত, তাপমাত্রা ৭.৭ ডিগ্রিতে

তীব্র শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা কত

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামলো ১০ দশমিক ৫ ডিগ্রিতে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়