ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে ১৩ মে

Post Image

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৩ মে থেকে অনলাইনে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এদিন ২৩ মে যাত্রার টিকিট পাওয়া যাবে। মঙ্গলবার (৫ মে) দুপুরে রেলপথ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, ‘১৩ মে থেকে পর্যায়ক্রমে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে এবং ঈদের আগপর্যন্ত তা চলবে।’

রেলের সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ মে বিক্রি হবে ২৩ মে যাত্রার টিকিট, ১৪ মে বিক্রি হবে ২৪ মে যাত্রার টিকিট, ১৫ মে ২৫ মের, ১৬ মে ২৬ মের এবং ১৭ মে ২৭ মে যাত্রার টিকিট পাওয়া যাবে।

আগের মতো এবারও সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট এবং বেলা ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। একজন যাত্রী দিনে একবার সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন।

এদিকে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২১ মে। ওই দিন ৩১ মে যাত্রার টিকিট পাওয়া যাবে। এ ছাড়া ২২ মে ১ জুন, ২৩ মে ২ জুন, ২৪ মে ৩ জুন এবং ২৫ মে ৪ জুন যাত্রার ফিরতি টিকিট বিক্রি করা হবে।

এক নির্দেশনায় বলা হয়েছে, ঈদ অগ্রিম ও ফিরতি যাত্রার ক্ষেত্রে একজন যাত্রী একবার করে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। এসব টিকিট ফেরত দেয়া যাবে না। যাত্রীদের সুবিধার জন্য যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ছাড়া) স্টেশন কাউন্টার থেকে বিক্রির সিদ্ধান্তও নেয়া হয়েছে।

রেলের তথ্য অনুযায়ী, ঈদ উপলক্ষে এবার ১০টি বিশেষ যাত্রীবাহী ট্রেন চালানো হবে। পাশাপাশি কুরবানির পশু পরিবহনের জন্য থাকবে দুটি (ক্যাটল স্পেশাল) পশুবাহী বিশেষ ট্রেন।

যাত্রীবাহী বিশেষ ট্রেনগুলোর মধ্যে ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে চলবে ‘তিস্তা স্পেশাল’ এবং চট্টগ্রাম-চাঁদপুর রুটে ‘চাঁদপুর স্পেশাল’। এ দুটি ট্রেন ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের দ্বিতীয় দিন থেকে পরবর্তী তিন দিন চলাচল করবে।

এ ছাড়া জয়দেবপুর-পার্বতীপুর রুটে ‘পার্বতীপুর স্পেশাল’ ঈদের আগে ২৪ থেকে ২৬ মে পর্যন্ত তিন দিন এবং ঈদের পর আরও তিন দিন চলবে। অন্য চারটি বিশেষ ট্রেন শুধু ঈদের দিন চলবে। এসব ট্রেন ভৈরব ও ময়মনসিংহ থেকে শোলাকিয়ার ঈদগাহের উদ্দেশে যাত্রী পরিবহন করবে।

এ ছাড়া কোরবানির পশু পরিবহনের জন্য বিশেষ দুটি ক্যাটল ট্রেন ২২ ও ২৩ মে চলাচল করবে। ট্রেন দুটি দেওয়ানগঞ্জ বাজার ও ইসলামপুর বাজার থেকে ছেড়ে কমলাপুর, তেজগাঁও ও ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাবে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী

পশুর হাটে জাল নোট শনাক্তের মেশিন থাকবে

শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম

রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মন্ডল

সৌদি থেকে আসছে ১ লাখ টন তেল

ঈদের আগে কোনো চাঁদাবাজি হবে না: সমবায় প্রতিমন্ত্রী

ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে ১৩ মে

মদ খেয়ে বার ভাঙচুর, বহিষ্কৃত তিন নেতা পেলেন যুবদলের পদ

সর্বাধিক পঠিত

অস্ত্র উদ্ধারে সরকারের কোনো ব্যর্থতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

জামায়াত নেতাকে দেখতে হাসপাতালে ফখরুল

ভোটের দিন নৌযান চলাচলে ইসির নিষেধাজ্ঞা

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না ভোটাররা

‘ওসমান হাদির জন্য খাস দিলে দোয়া করুন’ -স্বরাষ্ট্র উপদেষ্টা

হাসিনার রায় শুনতে ট্রাইব্যুনালে সাদিক কায়েম ও ফরহাদ

রাজনীতিতে শেখ হাসিনার উত্থান ও পতন

‘ক্ষমতা দীর্ঘায়িত করতে পিলখানার হত্যাকাণ্ড ঘটিয়েছে শেখ হাসিনা’

কোথায় তেল আছে বা নেই, জানা যাবে এক ক্লিকেই

নির্বাচনে প্রভাব বিস্তারকারীকে আইনের আওতায় আনার নির্দেশ ইসির