বাংলাদেশের অভ্যন্তরে আছড়ে পড়ল ভারতীয় ড্রোন, এলাকায় আতঙ্ক

Post Image

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুগলীবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি ড্রোন ভূপাতিত হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরের দিকে বাংলাদেশের প্রায় ২০ গজ অভ্যন্তরে এসে সেটি আছড়ে পরেছে বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে ড্রোনটি উদ্ধার করেছে বিজিবি।

বিজিবি ও সীমান্ত সূত্র জানায়, আর্ন্তজাতিক সীমান্তের ৮৪১ নম্বর প্রধান পিলারের ৮ নম্বর উপপিলার এলাকা দিয়ে বাংলাদেশের প্রায় ২০ গজ অভ্যন্তরে এসে আছড়ে পড়ে ড্রোনটি।

সীমান্তের ওপারে ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের হিমালয় ক্যাম্পের একটি দল সীমান্তে ড্রোনটি উড়িয়ে ভিডিও করতে থাকে। এ সময় হঠাৎ ভোঁ ভোঁ শব্দ করে ড্রোনটি সীমান্ত পেরিয়ে দেশের অভ্যন্তরে এসে একটি ভুট্টা খেতে আছড়ে পড়ে। এতে আশপাশের খেতে কাজ করতে থাকা বাংলাদেশি কৃষকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে ড্রোনটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তিস্তা (৬১ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, ‘ড্রোনটির বিষয়ে বিএসএফ আমাদের কাছে খোঁজখবর নিয়েছে। ঊর্দ্ধতন কতৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ বাংলাদেশির

প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদ নেতাদের বৈঠক

মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের ইন্তেকালে জামায়াতের শোক

বিরোধী দল হিসেবে মডেল বাজেট প্রস্তাবনা দেবে জামায়াত

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

মোটরসাইকেল মালিকদের ওপর করারোপ হবে জনস্বার্থবিরোধী

নরমাল ডেলিভারির জন্য দেশে নতুন ওষুধ এসেছে: স্বাস্থ্যমন্ত্রী

হঠাৎ রাজধানীজুড়ে পুলিশের কড়া সতর্কতা

সর্বাধিক পঠিত

নির্বাচনে দুর্নীতিবাজ-চাঁদাবাজদের প্রত্যাখ্যানের আহ্বান দুদক চেয়ারম্যানের

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত সেই হুজাইফা আর নেই

সহিংসতার হুমকি দিলেন জয়

পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বাংলাদেশের বিশ্ব রেকর্ড

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা

নির্বাচনে ভোটার ১২ কোটি ৭৬ লাখ

দেশ পুনর্গঠনে সেনাবাহিনীর ভূমিকা অক্ষুণ্ন থাকবে, বিশ্বাস প্রধান উপদেষ্টার

শহীদ ওসমান হাদি হত্যার তদন্তে রাষ্ট্রীয় গাফিলতির অভিযোগ ইনকিলাব মঞ্চের

মমতাজের ৪৭৪ শতাংশ জমিসহ তিন বাড়ি জব্দের আদেশ

দেশে এসেছে প্রায় ৩ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট