ইনুকে ‘টেনশন না করতে’ বলা দুই পুলিশ সদস্য প্রত্যাহার

Post Image

জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে এজলাসে তোলার সময় টেনশন না করতে বলা কনস্টেবল জামাল ও কনস্টেবল মো. সোলাইমান হোসেনকে ট্রাইব্যুনালের নিরাপত্তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি পাঠিয়েছে ট্রাইব্যুনাল।


বুধবার (২৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্টার মাহমুদুল হাসানের স্বাক্ষরিত চিঠিতে কনস্টেবল মো. জামাল হোসেন ও কনস্টেবল ও মো. সোলাইমান হোসেনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।


চিঠিতে উল্লেখ করা হয় যে, ২৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামী হাসানুল হক ইনুকে এজলাস হতে হাজতখানায় আনা-নেয়ার পথে ডিএমপি ঢাকা হতে প্রেষণে ট্রাইব্যুনালে কর্মরত কনস্টেবল জামাল ও কনস্টেবল সোলাইমান বিভিন্ন ধরণের শৃঙ্খলা বহির্ভূত আলাপ আলোচনা করেছেন। এই মর্মে ধারণকৃত ভিডিও ফুটেজে দৃশ্যমান তাদের শৃঙ্খলা বহির্ভূত আচরণে অত্র ট্রাইব্যুনালের নিরাপত্তা বিঘ্নসহ বিচারিক কার্যক্রমে হুমকির সৃষ্টি হয়েছে।


এমতাবস্থায়, কনস্টেবল জামাল হোসেন ও কনস্টেবল মো. সেলাইমান হোসেন দ্বয়ের বিপক্ষে আন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণক্রমে অত্র ট্রাইব্যুনালকে অবগত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের আহ্বান বিরোধীদলীয় নেতার

বিরোধী দলের আপত্তির মধ্যেও দুটি বিল পাস

রাজনৈতিক কারণে দায়ের করা ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী

ইনুকে ‘টেনশন না করতে’ বলা দুই পুলিশ সদস্য প্রত্যাহার

দুই মামলায় সাবেক মেয়র আইভীর জামিন

ঢাকা বার নির্বাচনে দ্বিতীয় দিনে ভোটগ্রহণ চলছে

ধাপে ধাপে পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ

সংরক্ষিত নারী আসনে বৈধ ৪৯ জনের গেজেট প্রকাশ আজ

সর্বাধিক পঠিত

রাজনীতিতে যে পরিবর্তন আনতে চাই, জুলাই সনদ স্বাক্ষরে তা শুরু : সালাহউদ্দিন

কারও বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ থাকলে অংশ নেয়া যাবে না নির্বাচনে

হাসিনাকে ফেরাতে নতুন পথে হাঁটছে সরকার

ইউনেসকোর ৪৩তম সম্মেলনের সভাপতি বাংলাদেশ

বৃহস্পতি নাকি শুক্রবার, রোজা কবে শুরু?

বায়তুল মোকাররমের সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নে ১৯৯ কোটি টাকার প্রকল্প

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

হাদির চিকিৎসার জন্য রক্ত সংগ্রহ করেছে সেনাবাহিনী

প্লট দুর্নীতির মামলায় হাসিনার ৭ বছর কারাদণ্ড

জামায়াত নেতাকে দেখতে হাসপাতালে ফখরুল