ঢাকা বার নির্বাচনে দ্বিতীয় দিনে ভোটগ্রহণ চলছে

Post Image

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এশিয়ার বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে (২০২৬-২৭) দ্বিতীয় দিনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৯টা শুরু হয় ভোট গ্রহণ, চলবে বিকাল ৫টা পর্যন্ত। এর আগে গতকাল বুধবার প্রথম দিনে ভোট পড়ছে ২ হাজার ৭৫৯টি। এবারের ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৭২৭টি।

এদিকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভোটাররা। তারা বলছেন, যারা যোগ্য এবং আইনজীবীদের কল্যাণে কাজ করবে এমন প্রার্থীকেই বেছে নিবেন। গতকাল বুধবার যারা ভোট দেননি আজ তারা ভোট দেবেন। তাই সকাল থেকেই ভোট কেন্দ্রের সামনে ভোটারদের উউপস্থিতি ছিল চোঁখে পড়ার মত। বেলা বাড়ার সঙ্গে ভোটারদের উপস্থিতি আরো বাড়বে বলে মনে করেছে নির্বাচন কমিশন।

এ বিষয়ে ঢাকা বারের প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে মোট ভোটার ২০ হাজার ৭২৭টি। গতকাল বুধবার প্রথম দিনে ভোট পড়ছে ২ হাজার ৭৫৯টি। এবারের নির্বাচনে সম্পাদকীয় পদসমূহে ১৩ জন এবং কার্যকরী সদস্য পদে ১০ জনসহ মোট ২৩টি পদে ৫৪ জন প্রার্থীর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তিনি আরো জানান, এবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত নীল প্যানেল ও জামাত সমর্থিত সবুজ প্যানেলের ২৩ জন করে মোট ৪৬ জন প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৮ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছে।

নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেলের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো. আবুল কালাম খানের নেতৃত্বে নীল প্যানেল এবং জামায়েত ইসলামী সমর্থিত সভাপতি এস এম কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে সবুজ প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়া সভাপতি পদে মো. ইউনুস আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ শহীদুল্লাহ ও বলাই চন্দ্র দেবসহ ৬ জন স্বতন্ত্র প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা থাকায় আওয়ামী লীগের কোনো প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না।

এবারের নির্বাচনে প্রার্থীদের মধ্যে ভোটের লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন ভোটাররা। তবে নির্বাচনে নিরঙ্কুশ জয়ের ব্যাপারে উভয় দলই আশাবাদী। এদিকে রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা থাকায় আওয়ামী লীগের কোনো প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিরোধী দলের আপত্তির মধ্যেও দুটি বিল পাস

রাজনৈতিক কারণে দায়ের করা ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী

ইনুকে ‘টেনশন না করতে’ বলা দুই পুলিশ সদস্য প্রত্যাহার

দুই মামলায় সাবেক মেয়র আইভীর জামিন

ঢাকা বার নির্বাচনে দ্বিতীয় দিনে ভোটগ্রহণ চলছে

ধাপে ধাপে পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ

সংরক্ষিত নারী আসনে বৈধ ৪৯ জনের গেজেট প্রকাশ আজ

কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

সর্বাধিক পঠিত

রাজনীতিতে যে পরিবর্তন আনতে চাই, জুলাই সনদ স্বাক্ষরে তা শুরু : সালাহউদ্দিন

কারও বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ থাকলে অংশ নেয়া যাবে না নির্বাচনে

হাসিনাকে ফেরাতে নতুন পথে হাঁটছে সরকার

ইউনেসকোর ৪৩তম সম্মেলনের সভাপতি বাংলাদেশ

বৃহস্পতি নাকি শুক্রবার, রোজা কবে শুরু?

বায়তুল মোকাররমের সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নে ১৯৯ কোটি টাকার প্রকল্প

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

হাদির চিকিৎসার জন্য রক্ত সংগ্রহ করেছে সেনাবাহিনী

প্লট দুর্নীতির মামলায় হাসিনার ৭ বছর কারাদণ্ড

জামায়াত নেতাকে দেখতে হাসপাতালে ফখরুল