বহিরাগতদের নিয়ে রাবি ছাত্রকে ছুরিকাঘাতের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

Post Image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বহিরাগতদের নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডের পাশে এ ঘটনা ঘটে। তবে অভিযুক্ত ছাত্রদল নেতা এতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অন্যদিকে অভিযুক্ত ছাত্রদল নেতা হাসিবুল ইসলাম হাসিব। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী ও প্রক্টর সূত্রে জানা যায়, গত সোমবার বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী তার বান্ধবীকে নিয়ে চারুকলা এলাকায় বসে ছিলেন। এ সময় সেখানে দায়িত্বরত এক প্রহরী তাদের সেখান থেকে সরে যেতে বলেন। এ নিয়ে শিক্ষার্থীর সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে শিক্ষার্থীরা ধারণা করেন, প্রহরী কারও নির্দেশে তাদের হয়রানি করেছেন এবং এ ধরনের ঘটনার সঙ্গে চাঁদাবাজির বিষয়ও জড়িত থাকতে পারে। 

এর আগেও এমন অভিযোগ পাওয়া গেছে। কিছু ছাত্র কাপলদের লক্ষ করে হয়রানির মাধ্যমে টাকা আদায়ের চেষ্টা করে বলে কয়েকজন জানিয়েছেন। ঘটনাটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়। তবে মঙ্গলবার রাতে এ ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্রদল নেতা হাসিবের নেতৃত্বে বহিরাগত নিয়ে এসে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ ভুক্তভোগীর।

প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের শিক্ষার্থী আক্তার বলেন, ‘আমরা জুসের দোকানে বসে ছিলাম। আমরা দেখতে পেলাম, হাসিব উত্তেজিত হয়ে দৌড়ে আসছে। তারা কথাবার্তা বলতে বলতে একজন উঠে যাওয়ার সময় গলা ধাক্কা দিয়ে মারামারি শুরু করে।’

ভুক্তভোগী শিক্ষার্থী হাসান জানান, ‘হাসিব আগের দিন থেকেই বিভিন্নভাবে ফোনে হুমকি-ধমকি দিচ্ছিল। আজ রাতে আমি একটা চায়ের দোকানে বড় ভাই ও বন্ধুদের সাথে বসে ছিলাম। পরে হাসিব বেশ কয়েকজন বহিরাগত নিয়ে ছুরি দিয়ে আঘাত করে। আমার সাথে যারা ছিল তাদেরকেও আঘাত করে। এর আগে তারা প্রক্টরকেও হুমকি দেয়।’

অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত ছাত্রদল নেতা হাসিবুল ইসলাম হাসিব। তিনি বলেন, ‘আমি খুবই অসুস্থ। সেই পহেলা বৈশাখের পর থেকেই অসুস্থ। আজ (২১ এপ্রিল) একটা পরীক্ষা ছিল, সেটা দিয়ে বাসায় চলে আসি। আমি বাসা থেকে ক্যাম্পাসেই যাইনি। আর ফেসবুকে দেখলাম, আমি নাকি কোনও শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছি।’


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘বিষয়টি গতকালই (২০ এপ্রিল) সমাধান হয়েছে। কিন্তু আজ (২১ এপ্রিল) বিষয়টিকে কেন্দ্র করে এরকম ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আহত শিক্ষার্থীরা চাইলে আইনগত ব্যবস্থা নিতে পারেন।’


তিনি বলেন, ‘অভিযুক্তরা আমাদেরও হুমকি দেওয়ার চেষ্টা করে। ভিক্টিম যদি প্রক্টর অফিসে অভিযোগ করে, তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাসভাড়া বৃদ্ধি না করার নির্দেশন মালিক সমিতির

বহিরাগতদের নিয়ে রাবি ছাত্রকে ছুরিকাঘাতের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

আজ শুরু হচ্ছে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই

বর্তমানে বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি

যৌক্তিকভাবে পরিবহন ভাড়া নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ

সংসদে বলা হচ্ছে তেলের সংকট নেই, অথচ বাইরে মানুষ হাহাকার করছে

দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত

ভোটের আগে-পরে ১২ দিন মাঠে থাকবে যৌথ বাহিনী: স্বরাষ্ট্রসচিব

তারেক রহমানের মন্ত্রিসভায় দেখা যেতে পারে যাদের

আইনের ঊর্ধ্বে কেউ নয় : শেখ হাসিনার বিরুদ্ধে রায়ে ড. ইউনূস

ওবায়দুল কাদের, আরাফাত, সাদ্দাম, ইনানসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ভোটে কত সময় লাগবে, মক ভোটিংয়ে পর্যালোচনা করলো কমিশন

২৪ ঘণ্টার মধ্যে বাগেরহাটের ৪ আসন পুনর্বহালের নির্দেশ

জাতীয় নির্বাচন স্থগিত চাওয়া রিট খারিজ

সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের কারাদণ্ড

গেজেট থেকে আরও ১২ ‘জুলাই যোদ্ধা’র নাম বাদ

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ