ইরান যুদ্ধবিরতি ‘গুরুতরভাবে লঙ্ঘন’ করেছে বলে অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ পরিস্থিতির মধ্যেও শান্তিচুক্তি সম্ভব বলে মনে করছেন তিনি।
আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়, এবিসি নিউজের সাংবাদিক জনাথন কার্ল সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ট্রাম্প তাকে এ মন্তব্য করেছেন।
জনাথন কার্ল বলেন, ট্রাম্প তাকে বলেছেন, ‘এটি (শান্তি চুক্তি) হবেই। কোনো না কোনোভাবে এটি হবে। হয় সহজভাবে, না হয় কঠিনভাবে—কিন্তু এটি ঘটবে। আপনি আমার উদ্ধৃতি দিতে পারেন।’







