ঢাকাজুড়ে উৎসবের আমেজ, গরম উপেক্ষা করে মানুষের ঢল

Post Image

বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে ঘিরে রাজধানীজুড়ে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। তীব্র গরমে জনজীবন কিছুটা অস্বস্তিকর হয়ে উঠলেও তাতে ভাটা পড়েনি মানুষের উদযাপনে। সকাল থেকেই রাজধানীর শাহবাগ, রমনা পার্ক, টিএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা এলাকা ঘিরে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনদের সঙ্গে ঘুরে বেড়ানো, ছবি তোলা আর পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে রাজধানীর শাহবাগ, রমনা, টিএসসি এলাকা ঘুরে দেখা যায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতিও বাড়তে থাকে। লাল-সাদা পোশাকে সেজে ওঠা তরুণ-তরুণীরা দল বেঁধে ঘুরে বেড়াচ্ছেন। অনেকেই ঐতিহ্যবাহী নকশার পোশাকে সেজে ছবি তুলছেন, কেউবা সেলফিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। চারুকলা ইনস্টিটিউটের আশপাশে গালে রঙতুলির আঁচড়ে ‘শুভ নববর্ষ’ লিখিয়ে নিতেও দেখা গেছে অনেককে।

বাড্ডার কালাচাঁদপুর এলাকা থেকে পরিবার নিয়ে নববর্ষ উদযাপনে আসা রাজিব হোসেন বলেন, স্ত্রী-সন্তান নিয়ে এসেছি। গরম একটু বেশি হলেও এই দিনের আনন্দটাই আলাদা। সবাই একসঙ্গে বের হতে পারছি, সেটাই বড় কথা।

এদিকে শাহবাগ মোড় ঘেঁষে ফুলের দোকানগুলোতেও দেখা গেছে বাড়তি ভিড়। গোলাপ, গাঁদা ফুলের মালা, রজনীগন্ধাসহ বিভিন্ন ফুল কিনতে মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। তবে ক্রেতারাদের অভিযোগ, চাহিদা বেড়ে যাওয়ায় দামও কিছুটা বেড়েছে।

অন্যদিকে, প্রচণ্ড গরমে স্বস্তি পেতে পানির চাহিদাও বেড়েছে ব্যাপকভাবে। বিভিন্ন স্থানে বোতলজাত পানি ও ডাব বিক্রেতাদের সরব উপস্থিতি দেখা গেছে। ডাব বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা দরে। আব্দুর রহমান নামের এক ডাব বিক্রেতা বলেন, গরমের কারণে ডাবের চাহিদা অনেক বেশি। সারাদিন ভালো বিক্রি হচ্ছে। 

এর আগে, আজ সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বৈশাখী শোভাযাত্রার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ শোভাযাত্রায় শিক্ষার্থী, শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষের অংশগ্রহণ করে।

এবারের শোভাযাত্রায় বিশেষভাবে স্থান পেয়েছে পাঁচটি প্রধান মোটিফ। এরমধ্যে রয়েছে—মোরগ, বেহালা বা দোতারা, পায়রা, হাতি ও ঘোড়া। এগুলো যথাক্রমে শক্তি, সৃজনশীলতা, শান্তি, গৌরব ও গতিময়তার প্রতীক হিসেবে উপস্থাপিত হয়েছে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

১০ টাকা চাঁদার দাবিতে অটোচালককে পিটিয়ে হত্যা

রামিসা হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ

হাজিদের সেবায় অবহেলা করলে ব্যবস্থা: ধর্মমন্ত্রী

হজ পালনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন জামায়াত আমির

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

উৎপাদন খরচে হিমশিম, লোকসানের শঙ্কায় পশু খামারিরা

গুগল কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার উন্নয়নে শিক্ষামন্ত্রীর বৈঠক

মৃদু মাত্রায় ভূমিকম্পে কাঁপল দেশ

সর্বাধিক পঠিত

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা

শহীদ ওসমান হাদি হত্যার তদন্তে রাষ্ট্রীয় গাফিলতির অভিযোগ ইনকিলাব মঞ্চের

দেশ পুনর্গঠনে সেনাবাহিনীর ভূমিকা অক্ষুণ্ন থাকবে, বিশ্বাস প্রধান উপদেষ্টার

সহিংসতার হুমকি দিলেন জয়

মমতাজের ৪৭৪ শতাংশ জমিসহ তিন বাড়ি জব্দের আদেশ

তপশিল ঘোষণা ঘিরে ইসিতে কড়া নিরাপত্তা

নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-ওর্ন ক্যামেরা কেনার নির্দেশ প্রধান উপদেষ্টার

আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে ওসমান হাদির মরদেহ

জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে খালেদা জিয়ার জন্য দেশবাসীর নিকট দু’আ কামনা

হাদির ওপর হামলা: শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ শুরু