১০ দিনের চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

Post Image

চাঁদের কক্ষপথে ১০ দিনের ঐতিহাসিক যাত্রা শেষে পৃথিবীতে ফিরেছেন আর্টেমিস-২ এর নভোচারীরা। শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৬টা ৭ মিনিটের দিকে আর্টেমিস-২ এর ৪ নভোচারী যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে নিরাপদে অবতরণ করেন।


চাঁদের কক্ষপথে ১০ দিনের ঐতিহাসিক যাত্রা শেষে পৃথিবীতে ফিরেছেন আর্টেমিস-২ এর নভোচারীরা। শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৬টা ৭ মিনিটের দিকে আর্টেমিস-২ এর ৪ নভোচারী যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে নিরাপদে অবতরণ করেন।


এর আগে গত ৬ এপ্রিল চাঁদ প্রদক্ষিণের সময় মহাকাশযানটি পৃথিবী থেকে তার সর্বোচ্চ ৪ লাখ ৬ হাজার ৭৭১ কিলোমিটার (২ লাখ ২ হাজার ৭৫৬ মাইল) দূরত্বে পৌঁছায়, যা মহাকাশে মানুষের ভ্রমণের পূর্ববর্তী রেকর্ড ভেঙে দেয়।


এই মিশনে অংশ নেয়া চার নভোচারী হলেন- রেইড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিসটিনা কোচ ও জেরেমি হেনসেন। তাদের এই অভিযান ভবিষ্যতে চাঁদে মানব উপস্থিতি ও মঙ্গল গ্রহে যাত্রার পথ প্রস্তুত করবে।



বিবিসি জানিয়েছে, ক্যালিফোর্নিয়া উপকূলে নিরাপদে অবতরণের পর নাসার আর্টেমিস-২ অভিযানের কমান্ডার রিড ওয়াইজম্যান ক্যাপসুলের অবস্থান ও নভোচারী দলের স্বাস্থ্যের বিষয়ে বলেছেন, ‘আমরা স্থিতিশীল অবস্থায় আছি।’


অন্যদিকে নাসার অ্যাডমিনিস্ট্রেটর জ্যারেড আইজ্যাকম্যান নভোচারী দলের সফল অবতরণের পর উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘আমরা আবারও নভোচারীদের চাঁদে পাঠানো এবং নিরাপদে ফিরিয়ে আনার কাজে ফিরে এসেছি। এটি কেবলমাত্র শুরু।’

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানি প্রতিনিধিদলের বৈঠক

৪৬ বছর পর যুক্তরাষ্ট্র-ইরানের ঐতিহাসিক বৈঠক

হরমুজে জাহাজ চলাচল এখনো স্বাভাবিক হয়নি

ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট , শুরু হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ

ইসলামাবাদে পৌঁছালেন মার্কিন প্রতিনিধিরা

সারা বিশ্বের নজর এখন ইসলামাবাদে

দেড় বছর ধরে হাসিনা দিল্লিতে কেন, প্রশ্ন তৃণমূল কংগ্রেসের অভিষেকের

আজ ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা ,কঠোর নিরাপত্তায় পাকিস্তান

সর্বাধিক পঠিত

ট্রাম্পকে নিয়ে তর্ক, মেয়েকে গুলি করে হত্যা বাবার

কুমিল্লা ১০ আসনে গণভোটের এম্বাসাডর হলেন এনসিপি নেতা শিশির

বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ আনাসকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

ভারতের কাছে হারের পর পাক ক্রিকেটারদের বড় দুঃসংবাদ দিল বোর্ড

ভারতের কাছে হারের পর পাক ক্রিকেটারদের বড় দুঃসংবাদ দিল বোর্ড

গাজায় ভয়াবহ হামলায় নিহত ২৮

ট্রাম্পের ‘শান্তি পর্ষদে’ সৌদি আরব, তুরস্কসহ আরও ৭ দেশ

এবার আকাশসীমা বন্ধ করে দিল ইরান

নতুন সংঘর্ষ, পাকিস্তানের হামলায় ১২ আফগান নাগরিক নিহতের দাবি

গ্রিনল্যান্ড ইস্যুতে সিদ্ধান্ত বদলালেন ডোনাল্ড ট্রাম্প