বিচার বিভাগ নিয়ে ফেসবুকে পোস্ট, ২৮ বিচারককে শোকজ

Post Image


বিচার বিভাগ নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ করেছে আইন মন্ত্রণালয়। ৭ কার্যদিবসের মধ্যে তাদের ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।


শোকজের চিঠিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নিয়োগকারী ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সম্পর্কে বিরূপ মন্তব্য এবং উসকানিমূলক বক্তব্য দিয়ে ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করা হয়েছে। এতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের জারিকৃত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার–সংক্রান্ত নির্দেশনা অমান্য করা হয়েছে, যা অসদাচরণ হিসেবে গণ্য।


চিঠিতে আরো বলা হয়, এ ধরনের কার্যকলাপের মাধ্যমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস শৃঙ্খলা বিধিমালা, ২০১৭–এর বিধি ২ (চ) (২) অনুযায়ী চাকরির শৃঙ্খলার জন্য ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িত হওয়া হয়েছে, যা অসদাচরণের সামিল।


এ অবস্থায় উল্লিখিত অভিযোগের বিষয়ে পত্র পাওয়ার ৭ কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিল করতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টা, আটক ১

বিচার বিভাগ নিয়ে ফেসবুকে পোস্ট, ২৮ বিচারককে শোকজ

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে: ডা. জাহেদ

বিএনপি সেই পুরোনো পথেই হাঁটছে: বদিউল আলম

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করবে সরকার

‘ওই চল যমুনা যাই!! আজকে ইউনূস সরকারের...!!’

সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানের নিয়োগ বাতিল

সংসদে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল (সংশোধন) বিল ২০২৬ পাস

সর্বাধিক পঠিত

এক জেলাতেই প্রবাসী ভোটার ২০ হাজার

জুবাইদা রহমান কাল সকালে দেশে পৌঁছানোর চেষ্টা করবেন : মাহদী আমিন

পদত্যাগ করেছেন দুই উপদেষ্টা

‘জামায়াত ও এনসিপি নির্বাচন চায় না, সরকারের সঙ্গে থেকে সুবিধা নিতে চায়’

রামপুরায় ২৮ জনকে হত্যা মামলার অভিযোগের শুনানি ৪ ডিসেম্বর

তিন মামলায় হাসিনার ২১ বছরের কারাদণ্ড

হাসিনার মামলার রায় সরাসরি বিটিভিতে সম্প্রচার হবে

তিন বাহিনীর প্রধানের সঙ্গে সিইসির বৈঠক চলছে

কেউ মনোকষ্ট পেয়ে থাকলে হৃদয়ের অন্তস্থল থেকে বলছি দুঃখিত: প্রেস সচিব

চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা