ট্রাম্পকে পাল্টা হুমকি দিল ইরান

Post Image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা হুমকি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মাদ বাঘের গালিবাফের এক শীর্ষ উপদেষ্টা এ হুমকি দেন।


মঙ্গলবার (০৭ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


গালিবাফের উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা বিশ্লেষক মাহদি মোহাম্মাদি বলেছেন, ট্রাম্পের হাতে এখনো প্রায় ২০ ঘণ্টা সময় রয়েছে। এরপর তার মিত্ররা ‘প্রস্তর যুগে ফিরে যাবে’। ট্রাম্পের আগের বক্তব্যের সুরেই এই হুঁশিয়ারি দেওয়া হয়।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোহাম্মাদি লিখেছেন, আমরা পিছু হটবো না। তিনি দাবি করেন, ইরান স্পষ্টভাবে এই যুদ্ধে জয়ী হয়েছে। তারা এমন কোনো সমাধানই গ্রহণ করবে, যা তাদের অর্জনকে সুসংহত করবে এবং অঞ্চলে একটি নতুন নিরাপত্তা কাঠামো তৈরি করবে।


অন্যদিকে, ট্রাম্প ইরানকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। যা গ্রিনিচ সময় অনুযায়ী বুধবার রাত ১২টায় শেষ হবে। এই সময়ের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে না দিলে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান আরও জোরদারের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।


এর আগে ইরানের প্রস্তাব নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের দেওয়া প্রস্তাব যথেষ্ট নয়। সোমবার (০৬ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


ডোনাল্ড ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তিনি যে সময়সীমা নির্ধারণ করেছেন, সেটি আর বাড়ানো হবে না এবং মঙ্গলবারই হচ্ছে চূড়ান্ত ডেডলাইন। এর আগে একাধিকবার ইরানকে দেওয়া সময়সীমা বাড়ালেও এবার তিনি স্পষ্ট করে জানান, আর কোনো ছাড় দেওয়া হবে না।


মার্কিন প্রেসিডেন্ট বলেন, চলমান সংঘাত শেষ করতে ইরান একটি প্রস্তাব দিয়েছে, যা ‘গুরুত্বপূর্ণ’ হলেও তা যথেষ্ট নয়। তিনি বলেন, তারা একটি প্রস্তাব দিয়েছে, এটি উল্লেখযোগ্য একটি পদক্ষেপ। কিন্তু এটি যথেষ্ট ভালো নয়।



তিনি আরও দাবি করেন, ইরান চাইলে খুব দ্রুত যুদ্ধের ইতি টানা সম্ভব। যদি তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেয়, তাহলে যুদ্ধ খুব দ্রুত শেষ হতে পারে। তারা কী করতে হবে, তা জানে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইরানি বাহিনীকে দমাতে পারবে না : মোজতবা খামেনি

ট্রাম্পকে পাল্টা হুমকি দিল ইরান

ইরানকে রাতেই তছনছ করে দেওয়া হতে পারে, হুমকি ট্রাম্পের

ইরানের বেসামরিক স্থাপনায় হামলা ‘অবৈধ’: ইউরোপীয় কাউন্সিল

‘চলমান সংঘাত থামাতে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র’

চীনকে নিয়ে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করবে ইরান, বিপাকে ভারত

আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যার দায় স্বীকার ইসরায়েলের

নেপালে সপ্তাহে দুই দিন সরকারি ছুটি ঘোষণা করল সরকার

সর্বাধিক পঠিত

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হচ্ছেন ডেলসি রদ্রিগেজ

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

ফ্রান্সের কাছ থেকে ১০০ রাফাল যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন

সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৭১ জনকে মুক্তি দিল ইসরায়েল

বিদেশিদের জন্য বাড়ি কেনার আইন শিথিল করল সৌদি আরব

৪০ বার হজ আদায়কারী ১৪২ বছরের বৃদ্ধের মৃত্যু

ট্রাম্পকে নিয়ে তর্ক, মেয়েকে গুলি করে হত্যা বাবার

কুমিল্লা ১০ আসনে গণভোটের এম্বাসাডর হলেন এনসিপি নেতা শিশির

গাজায় ভয়াবহ হামলায় নিহত ২৮

ট্রাম্পের ‘শান্তি পর্ষদে’ সৌদি আরব, তুরস্কসহ আরও ৭ দেশ