সমাজকল্যাণ মন্ত্রী

ইউনূস যাকে যেখানে বসিয়েছিল, তারা ঠিকভাবে কাজ করেনি

Post Image

সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস যাকে যেখানে বসিয়েছিলেন তারা ঠিকভাবে কাজ করেননি। অন্তর্বর্তী সরকারের হাম প্রতিরোধের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করলেই হামের প্রাদুর্ভাবের প্রকৃত কারণ বেরিয়ে আসবে বলে জানান তিনি।

সোমবার (৬ এপ্রিল) রাজধানীর গুলশানে ‘বাংলাদেশের পরিবর্তনশীল প্রেক্ষাপটে সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতি, বাস্তবতা ও ভবিষ্যত’ বিষয়ক আলোচনায় এসব কথা বলেন মন্ত্রী।

৪৯ দিনে দেশে হাম ছড়িয়ে যায়নি মন্তব্য করে মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের হাম প্রতিরোধের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করলেই বেরিয়ে আসবে হামের প্রাদুর্ভাবের প্রকৃত কারণ। ইউনূস সাহেব যাকে যেখানে বসিয়েছিলেন তারা ঠিকভাবে কাজ করেননি।

এসময় নারী ও শিশু নির্যাতন এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের তরফ থেকে জিরো টলারেন্স নীতি বজায় রাখার কথা জানিয়ে তিনি আরও বলেন, জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে বর্তমান সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

নারী ও শিশু অধিকার নিশ্চিতে এবং নির্যাতন প্রতিরোধে বিভিন্ন আইন আছে কিন্তু তার প্রয়োগ নেই-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, পাহাড়সম সমস্যা দূর করার ক্ষেত্রে রাষ্ট্রের পাশাপাশি সামাজিকভাবেও সবাইকে এগিয়ে আসতে হবে।

মন্ত্রী বলেন, অনেক প্রত্যাশা নিয়ে এ দেশের জনগণ সরকারকে দায়িত্ব দিয়েছে তাই, সেই দায়বদ্ধতার জায়গা থেকে বর্তমান সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা। তিনি বলেন, এবারের হামের প্রকোপ বুঝিয়ে দিয়েছে আমাদের স্বাস্থ্যসেবার কাঠামো কত দুর্বল। সার্বিক ব্যবস্থাপনা ও সরকারের সমন্বয়ের ব্যর্থতা এ পরিস্থিতির জন্য দায়ী। সরকারের কাছে পর্যাপ্ত তথ্য না থাকায় হাম এভাবে দ্রুত ছড়াচ্ছে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

সংরক্ষিত নারী আসন: বিএনপি জোট ৩৬, জামায়াত জোট ১৩, স্বতন্ত্র ১

ইউনূস যাকে যেখানে বসিয়েছিল, তারা ঠিকভাবে কাজ করেনি

সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ কবে যা জানা গেল

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করতে কমিশনের সভা শুরু

এবার আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

সরকারি দলের সংসদীয় সভা আজ

সংবিধানে যুক্ত হবে জিয়ার স্বাধীনতার ঘোষণা, সংসদে থাকছে উচ্চকক্ষ

সর্বাধিক পঠিত

অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ: আপিল বিভাগ

স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ মারা গেছেন

গুমের মামলায় সেনা কর্তকর্তাদের পক্ষে লড়বেন না ব্যারিস্টার সরোয়ার

বঙ্গোপসাগরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে নৌবাহিনীর বাৎসরিক মহড়া সমাপ্ত

নলডাঙ্গায় ছড়িয়ে পড়ছে জাল টাকা

দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত আজ থেকে শুরু

তিন মামলায় হাসিনার ২১ বছরের কারাদণ্ড

‘জামায়াত ও এনসিপি নির্বাচন চায় না, সরকারের সঙ্গে থেকে সুবিধা নিতে চায়’

এক জেলাতেই প্রবাসী ভোটার ২০ হাজার

জুবাইদা রহমান কাল সকালে দেশে পৌঁছানোর চেষ্টা করবেন : মাহদী আমিন