আমি সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী : আজহারী

Post Image

ইহুদিদের ওপর হত্যাযজ্ঞ চালানো জার্মানির সাবেক প্রেসিডেন্ট ও নাৎসি বাহিনীর প্রধান অ্যাডলফ হিটলারের প্রশংসা করে অস্ট্রেলিয়ায় ভিসা বাতিলের অভিযোগটি সঠিক নয় বলে দাবি করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। 

মিজানুর রহমান আজহারী দাবি করে বলেছেন, আমার সফর নিয়ে যে সংবাদটি ছড়িয়েছে, তা বিদেশি একটি প্রতিবেদনের ভুল ও বিভ্রান্তিকর ব্যাখ্যা। ভিসা বাতিলের কারণ হিসেবে সাম্প্রতিক কোনো বক্তব্যকে দায়ী করা সম্পূর্ণ অসত্য, কারণ এখনো পর্যন্ত আমি এখানে কোনো বক্তব্যই দিইনি।  

অস্ট্রেলিয়ায় ভিসা বাতিলের অভিযোগ নিয়ে মাওলানা মিজানুর রহমান আজহারী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বলেছেন, অস্ট্রেলিয়ার মুসলিম কমিউনিটির আমন্ত্রণে গত ৫ দিন ধরে আমি অস্ট্রেলিয়াতে অবস্থান করছি। আমার সফর নিয়ে যে সংবাদটি ছড়িয়েছে, তা বিদেশি একটি প্রতিবেদনের ভুল ও বিভ্রান্তিকর ব্যাখ্যা। ভিসা বাতিলের কারণ হিসেবে সাম্প্রতিক কোনো বক্তব্যকে দায়ী করা সম্পূর্ণ অসত্য—কারণ এখনো পর্যন্ত আমি এখানে কোনো বক্তব্যই দিইনি। 

তিনি সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, প্রিয় সাংবাদিক বন্ধুদের ক্ষেত্রে বিষয়টি সহজেই যাচাইযোগ্য।

বক্তব্য নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, তাকে বিচ্ছিন্ন ও কয়েক বছর আগের যুক্তরাজ্য সফর নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তিকর পরিস্থিতির সঙ্গে তুল করে তিনি বলেন, বিভিন্ন দেশে বক্তাদের সফর ঘিরে চাপ বা প্রভাব থাকা অস্বাভাবিক নয়; আমার ক্ষেত্রেও তেমন কিছু ঘটেছে। কিছু নির্দিষ্ট স্বার্থান্বেষী মহল ও নাস্তিক্যবাদী পক্ষ পরিকল্পিতভাবে একজোট হয়ে পুরনো, বিচ্ছিন্ন বক্তব্যকে প্রেক্ষাপটহীনভাবে তুলে এনে প্রসাশনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করেছে।  একই ভিডিওর সূত্র ধরে কয়েক বছর আগে যেমন যুক্তরাজ্যেও বাধা সৃষ্টি করা হয়েছিল।

নিজেকে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষের একজন উল্লেখ করে আজহারী বলেন,  অথচ আমি সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থান এ বিশ্বাসী। আমার বহু আলোচনাতেও যা স্পষ্ট প্রতীয়মান।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে: মন্ত্রী

সংবিধান সংশোধনে শিগগিরই কমিটি করা হবে: চিফ হুইপ

ফ্যামিলি কার্ডে পরিবারের সম্পদের ওপর নারীর নিয়ন্ত্রণ বাড়বে

আমি সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী : আজহারী

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা

ইলিয়াস আলী গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ

অস্ট্রেলিয়ায় আজহারির ভিসা বাতিল, দেশত্যাগের নির্দেশ

প্রতি ব্যারেল ডিজেল ৭৬ ডলারে দিতে আগ্রহী কাজাখস্তান: যুগ্মসচিব

সর্বাধিক পঠিত

সুন্দরগঞ্জে সরকারি হাসপাতালে অ্যানথ্রাক্স চিকিৎসায় অনীহা, বিপাকে আক্রান্ত রোগীরা

রাস্তা পরিষ্কারের মাধ্যমে জাতিকে বার্তা দিলেন জামায়াত আমির

দেশজুড়ে পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬১৬

‘আর যেন কেউ হাসিনা হয়ে ওঠার সাহস না পায়’

সন্ত্রাসী দমনে দেশজুড়ে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’

জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত

নির্বাচনে সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জাতীয় পার্টির

বাংলাদেশিদের ভিসা না দেওয়ার ব্যাখ্যায় যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনার গোপন ভল্টে মিলল ৮৩৩ ভরি স্বর্ণ

জেনারেল মইনকে চাকরির নিশ্চয়তা দেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রনব মুখার্জি