দুপুরে ২ টায় ৪০ মিনিটের ভাষণ দিতে পারেন রাষ্ট্রপতি

Post Image

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হয়েছে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুপুর ২টায় সংসদে ভাষণ দেবেন। তার ভাষণ প্রায় ৪০ মিনিট স্থায়ী হতে পারে।


সংবিধান অনুযায়ী নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন আহ্বান করতে হয়।


সেই নিয়ম মেনেই ত্রয়োদশ সংসদের ফলাফল ঘোষণার এক মাসের মাথায় আজ প্রথম অধিবেশন বসেছে। নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা ২০৯ আসন পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্য ছিল বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী। এ নির্বাচনে বিএনপির সাবেক জোটসঙ্গী জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন এবং এনসিপি পেয়েছে ছয়টি আসন।


এবারের নির্বাচনে ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নেয়। এর মধ্যে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ মোট নয়টি দলের প্রতিনিধিত্ব রয়েছে সংসদে। অন্য দলগুলোর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের দুজন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিজেপি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ ও খেলাফত মজলিস থেকে একজন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন সাতজন।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ ১৪ জন নিহত, প্রধানমন্ত্রীর শোক

অ্যাডভোকেট তাজুল ইসলামের বাবার মৃত্যু

আ.লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি

সরকার পতনের ঝুঁকিতে নেই ইরান : মার্কিন গোয়েন্দা

দুপুরে ২ টায় ৪০ মিনিটের ভাষণ দিতে পারেন রাষ্ট্রপতি

মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান

আজ থেকে দেশে আবার গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী

ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল

সর্বাধিক পঠিত

১৮ সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকছে আগ্নেয়াস্ত্র

আজ থেকে শুরু হচ্ছে জাতীয় সংসদ নির্বানের প্রচারণা

সেনাবাহিনী চায় অবাধ নির্বাচন

হাসিনা-জয়-পুতুলের রায় ঘিরে নিরাপত্তা জোরদার

শুধু পরিবহন টার্মিনাল নয় সব জায়গায় চাঁদাবাজি হচ্ছে

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের বক্তব্য অনাকাঙ্ক্ষিত: পররাষ্ট্র উপদেষ্টা

হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত: যুক্তরাজ্য

জনস্বাস্থ্য ইনস্টিটিউটে ১৬ পদে নিয়োগ

জুলাই সংস্কার অধ্যাদেশ ও গণভোট কেন অবৈধ নয় : হাইকোর্টের রুল

ভারতে বসে হাসিনার ইন্ধনে নাশকতার ছক কষছে আওয়ামী লীগ