‘বিচারপ্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করতে আমার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে’

Post Image


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। দায়িত্ব পালনকালে নিজের স্বচ্ছতার কথা উল্লেখ করে তিনি দাবি করেছেন, তার বিরুদ্ধে আনা কোনো অভিযোগের সপক্ষেই সামান্যতম তথ্য-প্রমাণও কেউ দেখাতে পারবে না।


মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


বক্তব্যে তিনি উল্লেখ করেন, ‘গতকাল ও আজ কিছু গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটরের বরাতে তার সম্পর্কে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার করা হয়েছে। এসব বক্তব্য সম্পূর্ণ মিথ্যাচার ও প্রমাণবিহীন’ বলে দাবি করেন তিনি।


তাজুল ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার ও প্রসিকিউশন দলের প্রতিটি পদক্ষেপ ছিল স্বচ্ছ ও আইনানুগ।’ দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে কোনো প্রশ্ন তোলার সুযোগ কেউ পায়নি বলেও দাবি করেন তিনি। পতিত স্বৈরাচার ও গণহত্যাকারীদের বিরুদ্ধে নিষ্পত্তিকৃত এবং চলমান বিচারপ্রক্রিয়া থেকে দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতেই একটি মহল সংঘবদ্ধভাবে এই অপপ্রচারে নেমেছে, যাতে বিচার কার্যক্রম কোনোভাবে এগিয়ে না যায়।


তিনি আরো বলেন, তার বিদায়ের পর বিশেষ একটি মহল গণহত্যাকারীদের সুবিধা দিতে এসব ভিত্তিহীন অভিযোগ তুলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।


বক্তব্যের শেষাংশে সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের মিথ্যাচার ও ঘৃণ্য অপতৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

দীপু মনি, জিয়াউল, টুকুসহ ৯ জনকে ট্রাইব্যুনালে হাজির

বাংলাদেশ ক্রিকেট দলকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন

ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আবারও গ্যাস সংকটের শঙ্কা

রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র বাছাই আজ

লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

সর্বাধিক পঠিত

সোহরাওয়ার্দী উদ্যানের সেই ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড

ফোনালাপে ইরানের প্রেসিডেন্টকে যা বললেন সৌদি যুবরাজ

ডাকসু নেত্রী জুমাকে ‘হাদির বউ’ আখ্যা কুবি ছাত্রদল নেতার

দেশজুড়ে পুলিশের সতর্কতা জারি

শহীদদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল

উৎসব-উৎকণ্ঠার মিশেলে শেষ হলো ভোটগ্রহণ, চলছে গণনা

কৃষকদের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন হবে না : কৃষি উপদেষ্টা

‘বিচারপ্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করতে আমার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে’

প্রয়োজনে শিক্ষার্থীদের উপবৃত্তি বাড়ানো হবে : ববি হাজ্জাজ

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু