প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি

Post Image

বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) তারেক রহমানের কাছে লেখা এক চিঠিতে অভিনন্দন জানানো হয়। চিঠিতে আমেরিকান জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক এই বিজয়ে শুভেচ্ছা ও সফলতা কামনা করা হয়।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব পারস্পরিক সম্মান এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়।

এছাড়া পারস্পরিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নের মাধ্যমে কৃষক ও শ্রমিকদের উপকারে আসবে— এমন প্রত্যাশার কথাও চিটিতে উল্লেখ করা হয়।

পাশাপাশি, নিয়মিত প্রতিরক্ষা চুক্তিসমূহ সম্পন্ন করে বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য উচ্চমানের আমেরিকান সরঞ্জামে প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।


উল্লেখ্য, চিঠির শেষাংশে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আগের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। এসময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতি পূর্ণ আস্থা রয়েছে বলেও জানানো হয়।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

ফেব্রুয়ারির ১৮ দিনে ২ বিলিয়ন ছাড়াল রেমিট্যান্স

১৮ কোটি মানুষের পক্ষে দাঁড়াবে জামায়াত: শফিকুর রহমান

ঢাকার প্রধান সড়কে অটোরিকশার অবাধ চলাচল নিয়ন্ত্রণ করা হবে: সড়কমন্ত্রী

ইসি থেকে বাদ দেওয়া হলো ১৫ কর্মীকে

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যে বার্তা দিলেন নতুন অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

৩ সিটি দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

সর্বাধিক পঠিত

হাদির মাথায় জটিল অপারেশনের শেষ চেষ্টা চলছে

লটারির মাধ্যমে কুমিল্লার ১৮ থানায় নতুন ওসি

মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ইসি

নিবন্ধিত দলগুলোর মধ্যে নির্বাচনে অংশ নিচ্ছে না ৯ দল

৪ লাখ ৭২ হাজারের বেশি প্রবাসীর ভোটদান সম্পন্ন

দেশের বাস্তবতায় নির্বাচন করতে ১০-২০ কোটি টাকা লাগে: আসিফ মাহমুদ

ফের জামায়াত আমির নির্বাচিত হলেন শফিকুর রহমান

দেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর ব্যালট

ফেব্রুয়ারির ১৮ দিনে ২ বিলিয়ন ছাড়াল রেমিট্যান্স

একই দিনে দুই ভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট