রুয়েটে নারী নিপীড়ন: একজন আজীবন বহিষ্কার, ৮ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি

Post Image

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েটে) সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী শিক্ষার্থী নিপীড়নের অভিযোগের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর একজন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।


আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকাল ৫.০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয় ডিসিপ্লিনারী কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো: রবিউল ইসলাম সরকার এ সংক্রান্ত কমিটির মিটিংয়ের সিদ্ধান্তে এ বিষয়ে জানান। অভিযুক্ত ওই শিক্ষার্থী হলেন কম্পিউটার প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সুমন মজুমদার (আইডি: ২৪০৩১২৯)।


বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, যৌন নিপীড়ন সংক্রান্ত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে রুয়েটের ডিসিপ্লিনারি অর্ডিন্যান্সের ৬নং ধারায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক এসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, প্রধান অভিযুক্ত সুমন মজুমদারকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া আরও ০৮ (আট) জন শিক্ষার্থীকে নির্দিষ্ট মেয়াদে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে সহযোগিতার অভিযোগে তিন শিক্ষাবর্ষের জন্য এবং উস্কানিদাতা পাঁচজনকে এক শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্তদের মধ্যে আটজনকে আজীবনের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের চারিত্রিক সনদ (ক্যারেক্টার সার্টিফিকেট) প্রদান করবে না বলেও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।


ঘটনার প্রেক্ষাপটে রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার বলেন, “বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীর নিরাপত্তা ও মর্যাদা সর্বোচ্চ গুরুত্বের বিষয়। অভিযোগ ওঠার পরপরই প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছে এবং এ সংক্রান্ত তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। রুয়েট নারী শিক্ষার্থী নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার; ক্যাম্পাসে এ ধরনের আচরণের কোনো স্থান নেই।”


উল্লেখ্য, এর আগে অভিযোগের বিচার প্রক্রিয়ায় বিলম্বের প্রতিবাদ এবং অভিযুক্তদের বহিষ্কারের দাবিতে কম্পিউটার প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন ও ক্লাস বর্জন কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীরা তখন অভিযোগ করেন, তদন্তের ফলাফল প্রকাশে দেরি হওয়ায় ভুক্তভোগীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আন্দোলনের সময় ছাত্রকল্যাণ দপ্তর শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশের আশ্বাস দিয়েছিল। এসময় ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার অতি দ্রুত সময়ের মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশের আশ্বাস দিয়েছিলেন।


অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে নারী সহপাঠীদের নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য, আক্রমণ এবং অনুমতি ছাড়া গোপনে ছবি ধারণের অভিযোগ ওঠে। পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা ও তাঁদের পরিবার নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ ছিল। ভুক্তভোগীরা প্রথমে বিভাগীয় প্রধান এবং পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানালে তদন্ত কমিটি গঠন করা হয়।


সর্বশেষ সিদ্ধান্তের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নারী শিক্ষার্থী নিপীড়নের মতো ঘটনায় শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ক্যাম্পাসে নিরাপদ শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে প্রশাসনিক নজরদারি আরও জোরদার করা হবে।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিএনডিপির কমিটি গঠন: নেতৃত্বে ফাহাদ-আতফান

৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়নের দাবি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল সংসদে পাস

নারী হেনস্তায় জড়িত থাকায় শিক্ষার্থীর সিট বাতিল করল ঢাবি প্রশাসন

রুয়েটে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ,ভাঙচুর

রংপুর মেডিকেলে চা চাওয়া নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের তুমুল সংঘর্ষ

বিশ্ব স্বাস্থ্য দিবসে রাকসু'র উদ্যোগে প্রাথমিক চিকিৎসা সচেতনতা বিষয়ক সেমিনার

সর্বাধিক পঠিত

জানা গেল জবি সাংবাদিক সমিতিতে হামলার নেপথ্যে কারণ!

ভর্তি ফি কমানোর দাবিতে চবিতে অবস্থান কর্মসূচি

চবিতে মদের গোপন কারখানা, বাংলা মদসহ আটক ১

জকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

জকসু ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

বিশেষ বৃত্তিসহ ৪ দফা দাবি জবি শিবিরের

রুয়েটে নারী নিপীড়ন: একজন আজীবন বহিষ্কার, ৮ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি

নর্থ সাউথে কুরআন অবমাননার প্রতিবাদে তিতুমীর কলেজে বিক্ষোভ মিছিল 

স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে ৫ যবিপ্রবি শিক্ষার্থী আহত

ছাত্রদলের শাকসু নির্বাচন বন্ধের দাবি প্রতিবাদে শাবিতে বিক্ষোভ