বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করল জবি শিবির

Post Image

মহান বিজয় দিবস উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করা হয়। 


মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জুরাইন কবরস্থানে মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করেন তারা। 

এ সময় শাখা সেক্রেটারিয়েটসহ অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের নেতারা উপস্থিত ছিলেন। শাখা সভাপতি মো. রিয়াজুল ইসলামের নেতৃত্বে সবাই মিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সব বীর মুক্তিযোদ্ধার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

এ বিষয়ে অদম্য জবিয়ান প্যানেলের এজিএস পদপ্রার্থী ও আপ বাংলাদেশের জবি শাখার মুখ্য সংগঠক মাসুদ রানা বলেন, মহান বিজয় দিবসে যারা বীর মুক্তিযোদ্ধা ছিলেন, যারা শহীদ হয়েছেন তাদের কবর জিয়ারত করার জন্য জুরাইন কবরস্থানে গিয়েছিলাম। এসময় আমরা সাদেক হোসেন খোকাসহ অন্যান্য মুক্তিযোদ্ধাদের কবরের পাশাপাশি জুলাই যোদ্ধাদের কবরও জিয়ারত করি।

প্যানেলের ভিপি প্রার্থী ও জবি শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, আমাদের বিজয়ের জন্য যাদের অবদান সবচেয়ে বেশি, তারা হলেন মহান মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধারা যারা শহীদ হয়েছেন বা পরে মারা গিয়েছেন তাদের জন্য সবচেয়ে বেশি কল্যাণকর হচ্ছে দোয়া। তাই আমরা ফজরের নামাজের পর জুরাইন কবরস্থানে যাই। সেখানে আমরা তাদের কবর জিয়ারত করি।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

নির্বাচনের পর বিরোধীদলের নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে ডাকসুর সংবাদ সম্মেলন

ঢাবির ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বিসিবির ২ কোটি টাকার চেক হস্তান্তর

ঢাবি ভিসি নিয়াজ আহমদ খানের পদত্যাগের সিদ্ধান্ত

নির্বাচন উপলক্ষে ঢাবিতে অনলাইন ক্লাস

ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ সমাবেশে হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

জাবি শিক্ষকের পর এবার ছাত্রদল নেতার মারধরের শিকার বাসচালক

নির্বাচনে সাইবার নিরাপত্তা এখন গুরুত্বপূর্ণ ইস্যু : ইউনেস্কো প্রতিনিধি

জবিতে দফায় দফায় সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ৩০

সর্বাধিক পঠিত

জাতিসংঘের পরমাণু সংস্থার প্রধানকে আর ঢুকতে না দেওয়ার ঘোষণা ইরানের

শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদলের চার নেতার পদ স্থগিত

‘আল্টিমেটাম দিলাম আওয়ামীপন্থিদের, রেগে গেল ছাত্রদল’

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৩

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

চবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিলেন ট্রাম্পের ছেলে

সাংবাদিক হামলার প্রতিবাদে মানববন্ধনে পুনরায় ছাত্রদলের হামলা

রাবি শিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি মেহেদী

বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করল জবি শিবির