৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ

Post Image

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আটটি বিভাগীয় শহরের নির্ধারিত কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, দুই ঘণ্টাব্যাপী এই এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী।

পিএসসি সূত্রে জানা গেছে, এবারের বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের মধ্যে সর্বাধিক ৬৫০ জন নিয়োগ দেয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন নেয়া হবে। এছাড়া, নন-ক্যাডার পদে নিয়োগ দেয়া হবে ৩৯৫ জনকে।

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হচ্ছে ‘এক বিসিএস, এক বছর’-এর যাত্রা। ৫১তম বিসিএস আসার আগেই ৫০তম বিসিএসের পুরো প্রক্রিয়া শেষ করতে চায় পিএসসি।

এদিকে, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পরীক্ষা স্থগিত চেয়ে করা রিট আবেদন সরাসরি খারিজ করেন হাইকোর্ট। ফলে আজ পরীক্ষা অনুষ্ঠানে আর কোনো বাধা নেই।

এর আগে, গত বুধবার (২৮ জানুয়ারি) বিসিএসের চার প্রার্থীর পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

নতুন ৩ উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি

নবম পে স্কেলে বড় পরিবর্তনের আভাস

একীভূত গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে ২০ লাখ টাকা তুলতে রাষ্ট্রপতিকে বিশেষ অনুমতি

বাংলাদেশের বিচার ব্যবস্থা সংস্কারে আরও তহবিল দিচ্ছে সুইডেন ও ইউএনডিপি

বৃহত্তর বগুড়াতে হবে সামরিক ড্রোন কারখানা: প্রধানমন্ত্রী

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবের-জুমার

বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান

রাজধানীতে চালু হল ফ্রি শাটল সার্ভিস

সর্বাধিক পঠিত

ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি তারিখ ঘোষণা

১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ ইসির

রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক করতে হবে

হাদির মৃত্যুতে মা‌র্কিন দূতাবাসের শোক প্রকাশ

খালেদা জিয়ার মৃত্যুতে ফেনীতে শোকের ছায়া, পৈতৃক বাড়িতে কুরআন খতম

ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস না হওয়ার খবর আবারও নাকচ করলেন ট্রাম্প

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ

বৃহত্তর বগুড়াতে হবে সামরিক ড্রোন কারখানা: প্রধানমন্ত্রী

১৫ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে, নিরাপত্তা জোরদার