নির্বাচনে ৫৪ বছরের ব্যর্থ শাসকদের আমরা লাল কার্ড দেখাব: গোলাম পরওয়ার

Post Image


যারা এখনই হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের হুমকি-ধমকি দিচ্ছে, তারা ক্ষমতায় গেলে মানুষ নিরাপদ থাকতে পারবে না। তাদের কাছে দেশ নিরাপদ নয়। সুতরাং আগামী নির্বাচনে ৫৪ বছরের ব্যর্থ শাসকদের আমরা লাল কার্ড দেখাব বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মিয়া গোলাম পরওয়ার।


বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার সদর ইউনিয়ন, গুটুদিয়া ইউনিয়নের মির্জাপুর, গোলনা, খলশিসহ বিভিন্ন স্থানে গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা, নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


গোলাম পরওয়ার অভিযোগ করেন, নির্বাচনী মাঠে ভীতি ছড়িয়ে জনগণকে নির্বাচন থেকে সরিয়ে রাখার চেষ্টা হচ্ছে। একটি মহল হিন্দু সম্প্রদায়ের মধ্যে পরিকল্পিত আতঙ্ক সৃষ্টি করছে। তারা বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে হিন্দু ভোটারদের পা ভাঙা হবে, নারীরা বোরকা পরে থাকতে বাধ্য হবে। এটি সম্পূর্ণ অপপ্রচার।


বরং ইসলামী শাসনের অধীনে সবাই নিরাপদ থাকবে।


এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াত নেতা মশিউর রহমান, ইজাজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস নেতা মুফতি আবদুল কাইউম জোমাদ্দার, জামায়াত নেতা মুন্সি মঈনুল ইসলাম, অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্যা, ছাত্রশিবির নেতা মোমিনুর রহমান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

আ.লীগের টার্গেট ড. ইউনূস

জামায়াত এমপিকে মাইক্রো ওভেন দিতে চাইলেন পার্থ

প্রয়াত আবদুল্লাহ আল নোমানের নামে গণশিক্ষা মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র

‎গণভবনের সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল, দুই থানার ঠেলাঠেলি

তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

সাগর-রুনি হত্যা মামলা: ১২৭ বারের মত পেছালো তদন্ত প্রতিবেদন

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সর্বাধিক পঠিত

উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলতে চাই

খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন পোস্ট জাইমা রহমানের

‘ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে যদি প্রধানমন্ত্রী হতে না পারেন, সে ভয়ে দেশে আসার সাহস পাচ্ছেন না’

বহিষ্কারের হুমকি পেয়েও মাঠে থাকার ঘোষণা বিএনপির বিদ্রোহী প্রার্থীর

এনসিপির যুগ্ম সদস্যসচিব শিশিরকে হত্যার হুমকি

, দেশের নতুন রাজনীতি হবে স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে : জামায়াত আমির

আজ জামায়াতের নির্বাচনী ইশতেহার ঘোষণা

নির্বাচনে ৫৪ বছরের ব্যর্থ শাসকদের আমরা লাল কার্ড দেখাব: গোলাম পরওয়ার

তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

যোগ্যতার ভিত্তিতে ৫০০ আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরির লক্ষ্য জামায়াতের