ভোলায় বিএনপি দ্বারা জামায়াতের নারী কর্মীকে হেনস্তা ও হামলার প্রতিবাদে বিবৃতি

Post Image

ভোলা জেলার লালমোহন উপজেলাধীন রমাগঞ্জ ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের রায়চাদ বাজারে শুক্রবার সকাল ১১.০০ ঘটিকার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর একজন নারী কর্মীকে  হেনস্তা করে বিএনপির নেতা কর্মীরা এমন অভিযোগ এনে বিবৃতি দিয়েছে বাংলাদশে জামায়াতে  ইসলামি  লালমোহন উপজেলা শাখা।


বিবৃততে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বিএনপি সন্ত্রাসীরা নারী কর্মীর উপর আক্রমণ ও হেনস্তার মতো জঘন্য কর্মকান্ডে লিপ্ত হয়েছে। একজন নারী কর্মীর মর্যাদা ও নিরাপত্তা ভঙ্গ করা শুধু রাজনৈতিক শিষ্টাচারবিরোধী নয়, এটি মানবাধিকারের চরম লঙ্ঘন।এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হলো যে, বিএনপি সন্ত্রাস ও সহিংসতার রাজনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এর ফলে সাধারণ জনগণের জান-মালের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।


বিবৃততে  তারা দাবি করে,আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে-


১। নারী কর্মীকে হেনস্তাকারী ও হামলায় জড়িত সকল সন্ত্রাসীকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে।


২। ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করতে হবে।


৩। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।


একই সঙ্গে আমরা আমাদের সকল নেতাকর্মী ও সাধারণ জনগণকে ধৈর্য ও শান্তি বজায় রাখার আহ্বান জানাচ্ছি এবং যেকোনো অন্যায়ের বিরুদ্ধে আইনগত ও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছি।


এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

‘এরা তো ফার্মের মুরগি, বৃষ্টিতে ভিজলেই জ্বর আসবে’

ডিআইজি আনিসের ‘জঙ্গি নাটক’ ৯ বছর পর নির্দোষ চার পরিবার

আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

বরিশালের পথে প্রধানমন্ত্রী

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেলো ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

ভারতীয় ঢলে ডুবেছে চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা

সর্বাধিক পঠিত

গভর্নর পরিবর্তন ইস্যুতে জামায়াত আমিরের ক্ষোভ

এবার সেনাবাহিনীর শীর্ষ পদে রড় রদবদল

ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস না হওয়ার খবর আবারও নাকচ করলেন ট্রাম্প

ভোলায় বিএনপি দ্বারা জামায়াতের নারী কর্মীকে হেনস্তা ও হামলার প্রতিবাদে বিবৃতি

‘বিচার বিভাগকে অবশ্যই সংবিধানের মূল কাঠামো নীতি মেনে চলতে হবে’

১০ জেলায় শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অফিস

বেলা ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ: ইসি সচিব

ফোনালাপে ইরানের প্রেসিডেন্টকে যা বললেন সৌদি যুবরাজ

মঙ্গলবার ২০০ পর্যবেক্ষক নিয়ে মাঠে নামছে ইইউ

হাদি হত্যার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার