ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া

গভর্নর পরিবর্তন ইস্যুতে জামায়াত আমিরের ক্ষোভ

Post Image


বাংলাদেশ ব্যাংক–এর গভর্নর পদে আকস্মিক পরিবর্তন ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা আরও তীব্র হয়েছে। ড. আহসান এইচ মনসুরকে অপসারণ করে তাঁর স্থলে পোশাক খাতের উদ্যোক্তা মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক সমালোচনা।

এ প্রেক্ষাপটে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ও সংসদের প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি গভর্নর পরিবর্তনের ঘটনাকে ঘিরে অসন্তোষ প্রকাশ করেন।

পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংকে সৃষ্ট পরিস্থিতি সরকার-সমর্থিত ‘মব-কালচার’-এর আনুষ্ঠানিক রূপ বলে মনে হচ্ছে। তাঁর ভাষায়, এটি শুধু দুর্ভাগ্যজনকই নয়, পুরোপুরি অগ্রহণযোগ্য।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও তাঁর উপদেষ্টার মতো দায়িত্বশীল ব্যক্তিদের প্রকাশ্যে অপমান করার কোনো অধিকার কারও নেই—এমন মন্তব্যও করেন তিনি।

দেশের অর্থনৈতিক বাস্তবতার প্রসঙ্গ টেনে জামায়াত আমির লেখেন, অর্থনীতি ইতোমধ্যে নানা চাপে বিপর্যস্ত। দুর্নীতি, চাঁদাবাজি ও সিন্ডিকেটের প্রভাবের কথা উল্লেখ করে তিনি সতর্ক করেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে অস্থিরতা তৈরি হলে পরিস্থিতি আরও অবনতি ঘটতে পারে।

দল-মত নির্বিশেষে এই ‘বিশৃঙ্খলার’ বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দায়িত্বশীল ব্যক্তিদের লক্ষ্য করে সংগঠিতভাবে উৎপাতের ঘটনা উদ্বেগজনক।

পোস্টের শেষাংশে সরকারের প্রতি আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র গড়তে হলে এমন অপতৎপরতা বন্ধ করতে হবে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে দলীয় আনুগত্য নয়, যোগ্যতা ও দেশপ্রেমকে প্রাধান্য দেওয়ার তাগিদ দেন তিনি।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক ব্যবস্থা আনতে চায় সরকার

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

সরকারি কলেজে শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন স্থগিত

বিরোধীদলীয় নেতার সঙ্গে বিটিএমএ নেতাদের মতবিনিময়, সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশ্বাস

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

দাওয়াত না পেয়ে মাতবরের অভিমান, টিসি নিল প্রাথমিকের ২৬ শিক্ষার্থী

পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

হুতিদের হামলায় সৌদিতে প্রাণ গেল বাংলাদেশির

সর্বাধিক পঠিত

হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ

নাসিরউদ্দীনের গালি শুনে আমরা অভ্যস্ত : সিইসি

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb

দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ

এনসিপির জাতীয় কনভেনশন আজ,কোন সেশনে কি থাকছে

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

ইসলাম শ্রমিককে যথাযথ মর্যাদা দিয়েছে: ইফা ডিজি