নির্বাচনী প্রচারণা ঘিরে সংঘর্ষ, জামায়াতের ৭ জনসহ আহত ৮

Post Image

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াতের অন্তত সাতজন ও বিএনপির একজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে গোপালদী পৌরসভার মোল্লারচর এলাকায় এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন আড়াইহাজার পৌর শিবির সভাপতি মেহেদী হাসান অর্ণব (২৮), উপজেলা শিবির সভাপতি মিরাজ মাহমুদ (২৪), শিবির কর্মী শাফিন আহমেদ (২৩) এবং জামায়াত কর্মী আব্বাস আল মাহমুদ (৪৭)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ইলিয়াস মোল্লা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী গণসংযোগে বের হলে বড় মোল্লারচর এলাকায় পৌঁছানোর পর বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা, পরে হাতাহাতি এবং এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

উপজেলা দক্ষিণ জামায়াতের আমির মাওলানা হাদিউল ইসলাম অভিযোগ করে বলেন, “আমাদের নারী কর্মীরা এলাকায় গণসংযোগে গেলে বিএনপির এক কর্মী বাধা দেয়। পরে আমরা ঘটনাস্থলে গেলে আমাদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়।”

তবে বিএনপির কর্মী মোরশেদ অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা হামলা করিনি। জামায়াতের লোকজনই আগে আমাকে মারধর করেছে। পরে সামান্য হাতাহাতি হয়েছে।”

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত

‘নারী সেজে বন্ধুত্ব করাই রাব্বির নেশা’

ইউপি নির্বাচনের তফসিল এ মাসেই, ভোট হবে ধাপে ধাপে

রাত পোহালেই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষক পরিষদ নির্বাচন

জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দাবিতে মুন্সীগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

খিলক্ষেতে এনসিপির প্রার্থী আদিবের ওপর বিএনপির হামলার অভিযোগ

তরুণদের কাছে কে এগিয়ে, বিএনপি জামায়াত না এনসিপি?

হরমুজ প্রণালি দিয়ে চলাচলের বিশেষ অনুমতি পেল কোন কোন দেশ?

পাবনায় প্রকাশ্য দিবালোকে প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা

হরিপুরে সাংবাদিক মিজানুর রহমান আটক, প্রেসক্লাবের নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ‘মুসলিমবিদ্বেষী’ বক্তব্যের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ