নারায়ণগঞ্জের জাকির খানের নিরাপত্তা চেয়ে মায়ের জিডি

Post Image

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করা হয়েছে। তাঁর মা আছিয়া বেগম ৭ ডিসেম্বর নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এ জিডি করেন। বিষয়টি বুধবার জানাজানি হয়।

জিডিতে বলা হয়েছে, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে অতীতে বারবার প্রতিহিংসার শিকার হয়েছিলেন জাকির খান। মিথ্যা মামলায় নাম জড়িয়ে তাঁকে দীর্ঘদিন কারাভোগ করতে হয়। বর্তমানে সেই মামলাগুলো থেকে খালাস পাওয়ার পর তিনি বিএনপির নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এ অবস্থায় তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কোনো কুচক্রী মহল ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করা হয়েছে জিডিতে। তাই তাঁর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অনুরোধ করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ব্যবসায়ী শাব্বির আলম হত্যাসহ মোট ৩৩টি মামলার আসামি ছিলেন জাকির খান। তিনি দীর্ঘ সময় দেশের বাইরে ছিলেন। পরে দেশে ফিরে ২০২২ সালের ৩ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র‍্যাব তাঁকে গ্রেপ্তার করে। চলতি বছরের ৭ জানুয়ারি শাব্বির আলম খন্দকার হত্যা মামলার রায়ে জাকির খানসহ সব আসামি খালাস পান। এরপর ১৩ এপ্রিল নারায়ণগঞ্জ কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম গণমাধ্যমকে বলেন, জাকির খান বর্তমানে সব মামলায় জামিনে আছেন। ভবিষ্যতে কেউ ক্ষতি করতে পারে এমন শঙ্কায় তাঁর মা জিডি করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার অধীনস্ত দায়িত্ব বণ্টন, গেজেট জারি

বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন: রাষ্ট্রদূত

সংসদে নামাজ নিয়ে জামায়াত এমপির বক্তব্য, ‘ধর্ম পালন ব্যক্তিগত স্বাধীনতা’ বললেন স্পিকার

প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন যারা

খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা দম্পতি

৫০০ জনকে চাকরি দেবে আড়ং, এইচএসসি পাসেই আবেদন

আন্দারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি

ছয়তলা ভবনের জানালা দিয়ে ‘পানি পানি’ বলে চিৎকার করছিল দুই শিশু

এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

বিএনপি-আওয়ামী লীগ-জাপা-জামায়াত একাকার