ফিফা বিশ্বকাপ ট্রফি সৌদি আরবে, বাংলাদেশে কবে আসছে

Post Image

প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে অংশ নিচ্ছে ৪৮টি দল। কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর আয়োজনে অনুষ্ঠেয় টুর্নামেন্টটি উপলক্ষে এরই মধ্যে হয়ে গেছে ড্র। কোন গ্রুপে কোন দল, সেটি জেনে গেছে ফুটবলবিশ্ব। কোমলপানীয় কোম্পানি কোকা-কোলার উদ্যোগে আয়োজিত ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরও এরই মধ্যে শুরু হয়ে গেছে। 

শনিবার (৩ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই ট্যুরের প্রথম গন্তব্য সৌদি আরবের রাজধানী রিয়াদ। গতকাল সৌদি আরব ফুটবল ফেডারেশন ও শীর্ষস্থানীয় ভিআইপিদের উপস্থিতিতে ফিফা লিজেন্ড আলেসান্দ্রো দেল পিয়েরো কোকা-কোলার বিশেষ বিমানে করে রিয়াদে পৌঁছান এবং বিমানবন্দরের টারম্যাকে বিশ্বকাপ ট্রফি উন্মোচন করেন।

এরপর ইতালির সাবেক এই তারকা ফুটবলার শিশুদের নিয়ে একটি বিশেষ ফুটবল ক্লিনিকে অংশ নেন। হঠাৎ করে বিশ্বকাপ ট্রফি ও দেল পিয়েরোকে সামনে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিশুরা। ২০০৬ সালের বিশ্বকাপজয়ী এই ফুটবলার শিশুদের সঙ্গে সময় কাটান এবং মাঠে বিভিন্ন অনুশীলন কার্যক্রম পরিচালনা করেন।

দিনের শেষভাগে রিয়াদের একটি প্রধান শপিং মলে অনুষ্ঠিত হয় সাধারণ দর্শকদের জন্য বিশেষ ফ্যান ইভেন্ট। সেখানে শত শত ফুটবলপ্রেমী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সর্বসাধারণের জন্য বিশ্বকাপ ট্রফি প্রদর্শন করা হয়।

ফিফা বিশ্বকাপের আসল ট্রফিটি এই ট্যুরের অংশ হিসেবে ৩০টি ফিফা সদস্য দেশের ৭৫টি ভিন্ন ভিন্ন স্থানে প্রদর্শিত হবে। ১৫০ দিনেরও বেশি সময় ধরে চলা এই সফরের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমীরা জীবনে একবারের জন্য হলেও ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত এই ট্রফি কাছ থেকে দেখার সুযোগ পাবেন।

বিশ্বকাপ ট্রফি ট্যুরে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা ফুটবল বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত এই পুরস্কার কাছ থেকে দেখার সুযোগ পাবেন ১৪ জানুয়ারি। ওইদিন বাংলাদেশে আসবে এই ট্রফি। ২০২২ সালে কাতার বিশ্বকাপের আগেও ট্রফিটি বাংলাদেশ ট্যুরে এসেছিল। তার আগে ২০০২ ও ২০১৩ সালে বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে এনেছিল কোকা-কোলা।  

সর্বশেষ খবর

মেসিকে অধিনায়ক করেই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, বাদ কাতার বিশ্বকাপজয়ী তারকা

নতুন চোটে শঙ্কায় নেইমারের বিশ্বকাপ স্বপ্ন

টেস্টে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস

পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা, রোনালদোসহ রয়েছেন যারা

জয়ের পথে বাংলাদেশ, পাকিস্তান তাকিয়ে আকাশের দিকে

অবশেষে নেইমারকে নিয়ে ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

বর্ষসেরা ক্রীড়াবিদ ফুটবলার হামজা, ক্রিকেটার রিশাদ

বিসিবির নির্বাচন করবেন না ইশরাক

সর্বাধিক পঠিত

সাইফের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল টাইগাররা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল

ফিফা বিশ্বকাপ ট্রফি সৌদি আরবে, বাংলাদেশে কবে আসছে

নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

টিভিতে যে খেলা দেখবেন আজ

সাইফের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল টাইগাররা

সাইফের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল টাইগাররা

সাইফের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল টাইগাররা

বাংলাদেশের টার্গেট ১৭১ রান

সাইফের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল টাইগাররা