মসজিদে নববীর মুয়াজ্জিন শায়খ ফয়সাল নোমানের আর নেই

Post Image

মসজিদে নববীর প্রবীণ মুয়াজ্জিন শায়খ ফয়সাল বিন আবদুল মালিক নোমান মঙ্গলবার ইন্তেকাল করেছেন। তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মরহুমের পরিবার ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছে মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি।

ইন্তেকালের পর মসজিদে নববীতেই তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে মদিনার ঐতিহাসিক জান্নাতুল বাকী কবরস্থানে দাফন করা হয়।

দীর্ঘ কর্মজীবনে শায়খ ফয়সাল বিন আবদুল মালিক নোমান মসজিদে নববীর একাধিক সম্প্রসারণ কাজের সাক্ষী ছিলেন। প্রতি বছর রমজান মাসে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তারাবিহ ও কিয়ামুল লাইল পড়তে মসজিদে নববীতে সমাবেত হন লাখো মুসল্লি। লাখ লাখ মুসল্লিদের নিয়ে অনুষ্ঠিত ঐতিহাসিক জামাতে আজানের দায়িত্ব পালন করেছেন তিনি।

২০০১ সালে  হিজরি ১৪২২ সন, মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে নিয়োগ পান শায়খ ফয়সাল বিন আবদুল মালিক নোমান। তার পরিবার কয়েক প্রজন্ম ধরে মসজিদে নববীতে আজান দেওয়ার সম্মান লাভ করেছে।

তার দাদা ছিলেন মসজিদে নববীর মুয়াজ্জিন। তার পিতাও মাত্র চৌদ্দ বছর বয়সে এই দায়িত্বে নিযুক্ত হন এবং নব্বই বছরের বেশি বয়স পর্যন্ত দশকের পর দশক নিষ্ঠার সঙ্গে আজান দিয়ে গেছেন।

শায়খ ফয়সাল বিন আবদুল মালিক নোমান ২০০১ থেকে ২০২৫ (১৪২২ থেকে ১৪৪৭ হিজরি ) পর্যন্ত টানা ২৫ বছর ধরে আন্তরিকতা ও বিনয়ের সঙ্গে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেন। 

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বাংলাদেশীদের জন্য সুখবর দিলো সৌদি, ৪৮ ঘণ্টায় মিলবে ভিসা

বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ৫ নদীর পানি, বন্দরে সতর্কসংকেত

নতুন ৩ উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি

নবম পে স্কেলে বড় পরিবর্তনের আভাস

একীভূত গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে ২০ লাখ টাকা তুলতে রাষ্ট্রপতিকে বিশেষ অনুমতি

বাংলাদেশের বিচার ব্যবস্থা সংস্কারে আরও তহবিল দিচ্ছে সুইডেন ও ইউএনডিপি

বৃহত্তর বগুড়াতে হবে সামরিক ড্রোন কারখানা: প্রধানমন্ত্রী

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবের-জুমার

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার মৃত্যুতে ফেনীতে শোকের ছায়া, পৈতৃক বাড়িতে কুরআন খতম

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

হাদির মৃত্যুতে মা‌র্কিন দূতাবাসের শোক প্রকাশ

প্রশাসনজুড়ে স্থবিরতা, নতুন সরকারের অপেক্ষা

ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস না হওয়ার খবর আবারও নাকচ করলেন ট্রাম্প

১৫ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে, নিরাপত্তা জোরদার

মসজিদে নববীর মুয়াজ্জিন শায়খ ফয়সাল নোমানের আর নেই

জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

গভর্নর পরিবর্তন ইস্যুতে জামায়াত আমিরের ক্ষোভ

দল-মত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন জামায়াত আমির