ঢাবির মুজিব ও বঙ্গমাতা হলের নাম পরিবর্তনের দাবিতে ভিসি অফিস ঘেরাও

Post Image


ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হলের নাম পরিবর্তন করে 'শহীদ ওসমান হাদি হল' এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে 'বীর প্রতীক সেতারা বেগম' করার দাবিতে উপাচার্যের প্রশাসনিক ভবন ঘেরাও করেছেন ডাকসুর নেতারাসহ সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া তারা জুলাই গণহত্যার সমর্থন দেওয়া ঢাবি শিক্ষক-কর্মকর্তা এবং কর্মচারীদের ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও দাবিও জানান

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ডাকসু ও হল সংসদের বিভিন্ন পর্যায়ের নেতা ও হলের আবাসিক শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনের অবস্থান নেন

এসময় তারা 'ফ্যাসিবাদের আস্তানা, ঢাবিতে থাকবে না; মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ; ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ-সহ বিভিন্ন স্লোগান দেন। 

প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসূচি চলাকালীন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, আমরা ইতিহাস থেকে দেখেছি হাসিনার চেয়েও বড়ো স্বৈরাচার ছিল হাসিনার পিতা মুজিবর। হাসিনার বিদায়ের পর সেই স্বৈরাচারের আইকন মুজিবরের কোনো চিহ্ন ঢাবিতে রাখা হবে না।

তিনি দাবি জানিয়ে বলেন, জুলাইয়ে যেসব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী গণহত্যা সমর্থন দিয়েছে তাদেরও প্রশাসনিক ব্যবস্থার আওতায় আনতে হবে।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রাবিতে শিবির নিয়ে কোনো প্রোগ্রাম করতে পারবেন না: হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

৬ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

‘অনাস্থায় থেকে একদিনের জন্যও বন্ধুত্ব কামনা করি না’— ঢাবি প্রক্টরের রহস্যজনক পোস্ট

সালাহউদ্দিন আম্মারকে আহ্বায়ক করে রাবি সংস্কার আন্দোলনের ১৯ সদস্যের কমিটি ঘোষণা

গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের ব্যর্থতায় ঢাবিতে ছাত্রলীগ এখনও সক্রিয়: ছাত্রদল নেতা মায়েদ

‘দিনদুপুরে ককটেল বিস্ফোরণ, গোয়েন্দা সংস্থার তথ্য কি প্রধানমন্ত্রীর কাছে যায় না’

তিন বছর চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন কুবি শাখা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি ইরফান

সর্বাধিক পঠিত

র‌্যাগিংয়ের ভিডিও করায় সাংবাদিক-রাকসু নেতাদের মারধর

হাদির পাশে দাঁড়ানোর মতো এই বাংলাদেশে কেউ নেই: রাবি উপাচার্য

মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ-আহত ১৬

সংবাদ সম্মেলন ডাকল ডাকসু

জাবি শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ পাঁচ দাবি ছাত্রশিবিরের

ঢাবিতে ককটেল বিস্ফোরণের পর আটক ব্যক্তি বললেন, ‘আমি বিএনপি করি’

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৫তম উপাচার্য ড. মতিনুর রহমান

চবি ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা

ডাকসু-স্কিল জবসের আয়োজনে ইয়ুথ এমপ্লয়্যাবিলিটি সামিট-২০২৬