চবি ক্যাম্পাসে 'শিবির ধর, জবাই কর' স্লোগান দিলেন যুবদল নেতা সাইফুল

Post Image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জিরো পয়েন্ট বসে ‘ধর ধর শিবির ধর, ধইরা ধইরা জবাই কর' স্লোগান দিয়েছেন হাটহাজারী যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মেখল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জিএম সাইফুল ইসলাম। 

আজ সোমবার সন্ধ্যা ৭টার পর বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে অবস্থান নিয়ে এমন অসঙ্গতিপূর্ণ স্লোগান দেন এই নেতা। 

মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের পদত্যাগের দাবিকে ঘিরে ছাত্রদল, বাম সংগঠন ও শিবির নেতা-কর্মীদের পাল্টাপাল্টি অবস্থানের প্রেক্ষিতে স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে  বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে অবস্থান নেন জিএম সাইফুল ইসলাম। এ সময় তার নেতৃত্বে 'শিবির ধর জবাই কর' স্লোগান দেওয়া হয়। 

জানতে চাইলে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, ধর ধর শিবির ধর ধইরা ধইরা জবাই কর—এই স্লোগান একসময় ছাত্রলীগ দিত। আমরা মনে করেছিলাম ৫ আগস্টের পর রাজনৈতিক সংস্কৃতিতে বদল আসবে, এসব স্লোগানের পুনরাবৃত্তি হবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল-যুবদল এবং বহিরাগত যে সন্ত্রাসীরা এসেছে, তারা আবার একই স্লোগান দিচ্ছে। ছাত্রলীগের সেই নেতাকর্মীদের ছাত্রদল-যুবদল বিএনপির মধ্যে আশ্রয় দেওয়া হয়েছে এবং আগামীতে তারা সন্ত্রাসী কায়দায় ক্যাম্পাস দখলের পায়তারা হিসেবে এই স্লোগান সামনে এনেছে। 

স্লোগানের বিষয়ে জানতে চেয়ে একাধিকবার হাটহাজারী উপজেলার যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মেখল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জিএম সাইফুল ইসলামকে একাধিকবার ফোন করলেও তিনি কোনো সাড়া দেননি।


এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

নেত্রকোনায় পরিত্যক্ত রেল স্টেশনে পেট্রল ঢেলে আগুন

আজ হোক কাল, প্রত্যেক দুষ্কৃতিকারীকে আইনের হেফাজতে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পারমাণবিক বিদ্যুতে গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ: প্রযুক্তিমন্ত্রী

প্রশ্ন করলেন সংরক্ষিত আসনের এমপি— বুঝলেন না স্পিকার, এমনকি মন্ত্রীও

শেখ হাসিনার বাবার তৈরি আইনেই তার বিচার হবে: তথ্য উপদেষ্টা

কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে সাবেক আইজিপি-কমিশনার

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, কঠোর অবস্থানে পুলিশ-বিজিবি

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল

সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের বৈঠক

গণভোট ব্যর্থ হলে আমাদের সন্তানদের আবার জীবন দিতে হবে: মনির হায়দার

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

এবার সংসদে কোরআনের আয়াতের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চবি ক্যাম্পাসে 'শিবির ধর, জবাই কর' স্লোগান দিলেন যুবদল নেতা সাইফুল

শাপলা চত্বর হত্যাকাণ্ডের আসামি হচ্ছেন ইনু

জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনা আছে: মাহদী আমিন

ড. ইউনূসের সহায়তা চেয়ে ঢাকায় নেপলসের প্রতিনিধি দল

রাষ্ট্রপতি হওয়ার আগে ও পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা নেওয়া যাবে