নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯ শতাংশ

Post Image


চলতি বছরের নভেম্বর মাসে দেশে মূল্যস্ফীতি সামান্য বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, জাতীয় পর্যায়ে সাধারণ (পয়েন্ট-টু-পয়েন্ট) মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮.২৯ শতাংশে। আগের মাস অক্টোবর ২০২৫-এ এই হার ছিল ৮.১৭ শতাংশ। তবে এক বছর আগের নভেম্বরের তুলনায় মূল্যস্ফীতি কমেছে; তখন এটি ছিল ১১.৩৮ শতাংশ।


নভেম্বর মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ৭.৩৬ শতাংশ এবং খাদ্য বহির্ভূত খাতে ৯.০৮ শতাংশ। অক্টোবর মাসে এই হার ছিল যথাক্রমে ৭.০৮ শতাংশ ও ৯.১৩ শতাংশ।


গ্রাম ও শহরে মূল্যস্ফীতি


গ্রামীণ এলাকায় চলতি বছরের নভেম্বর মাসে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৮.২৬ শতাংশ, যা অক্টোবর মাসে ছিল ৮.১৬ শতাংশ। খাদ্যপণ্যে গ্রামীণ মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭.২৭ শতাংশ এবং খাদ্য বহির্ভূত পণ্যে ৯.২৪ শতাংশ।


শহর এলাকায় একই সময়ে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৮.৩৯ শতাংশ, যা আগের মাসে ছিল ৮.৩৩ শতাংশ। শহরে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ৭.৬১ শতাংশ এবং খাদ্য বহির্ভূত খাতে ৮.৯১ শতাংশে পৌঁছেছে।


গড় মূল্যস্ফীতি


গত এক বছর অর্থাৎ ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের নভেম্বর মাসে মুভিং অ্যাভারেজ মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮.৯৬ শতাংশ। এর আগের একই সময়ে (ডিসেম্বর ২০২৩-নভেম্বর ২০২৪) এই হার ছিল বেশি, ১০.২২ শতাংশ।


বিবিএস জানিয়েছে, দেশের ৬৪টি জেলার ১৫৪টি হাট-বাজার থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে নভেম্বর ২০২৫ মাসের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রস্তুত করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

অর্থনীতি

News Image

বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
News Image

সাবেক সিইসি আউয়াল ৩ দিনের রিমান্ডে

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

পাকিস্তান থেকে খাদ্যপণ্য আনবে বাংলাদেশ

দুই সপ্তাহের চূড়া ছুঁয়েই কমল স্বর্ণের দাম

আজ বন্ধ থাকবে ব্যাংকের লেনদেন

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

ইসলামী ব্যাংকে দ্রুতই এমডি নিয়োগ দেওয়া হবে: অর্থমন্ত্রী

আমানত ও মুনাফা যেকোনো সময় বিদেশে নেওয়ার সুযোগ পাবেন প্রবাসীরা

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত এক বছরে বেড়েছে ৪১.৪৯ শতাংশ

সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

সর্বাধিক পঠিত

ফের কমেছে স্বর্ণের দাম, ভরি কত টাকা?

সরকারের ৫২ দিনে ব্যাংক ঋণ ৪৪ হাজার কোটি টাকা

৫ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আওয়ামী আমলের ডেপুটি গভর্নরকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ

এলপি গ্যাসের ওপর ভ্যাট কমিয়ে প্রজ্ঞাপন জারি

নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯ শতাংশ

১ ডিসেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১৬.৮ শতাংশ বৃদ্ধি

দেশের ভেতরে নগদ অর্থ বহনে কোনো সীমা নেই: বাংলাদেশ ব্যাংক

বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া ৫২ হাজার ৩শ কোটি টাকা

রমজানকে সামনে রেখে খেজুরের ভ্যাট কমাল সরকার