ফিলিস্তিনি ২ কিশোরকে হত্যা করল ইসরাইলি বাহিনী

Post Image

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের হেবরন ও রামাল্লায় দুই ফিলিস্তিনি কিশোরকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। হেবরনের আবু দাজান এলাকায় ১৭ বছর বয়সী মুহান্নাদ আল-জুগাইর ও রামাল্লাহর উত্তরে উম্মে সাফা গ্রামের কাছে ১৮ বছর বয়সী মুহাম্মদ আসমারকে গুলি করে হত্যা করা হয়।


ইসরাইলি বাহিনী জানিয়েছে, মুহান্নাদ আল-জুগাইরকে গুলি করে হত্যা করা হয়েছে। তাদের দাবি, সে একটি যান নিয়ে দুই ইসরাইলি সৈন্যকে ধাক্কা দেয়। এতে তারা আহত হন।


রামাল্লাহ থেকে আল জাজিরার প্রতিবেদক নুর ওদেহ বলেছেন, আমরা জানি না যে ওই হামলাটি ঘটেছে কি না, কারণ কোনো তদন্ত হয়নি। কিশোরটি আহত হয়ে হেবরনের দিকে পালিয়ে যায়। পরে তাকে একটি গাড়ির ভেতরে পাওয়া যায় এবং হত্যা করা হয়। এখন ইসরাইলি বাহিনী তার লাশটি আটকে রেখেছে।


এদিকে, রামাল্লাহর উত্তরে উম্মে সাফা গ্রামের কাছে মুহাম্মদ আসমারকে হত্যা করা হয়েছে। ওদেহ জানিয়েছেন, অভিযুক্ত হামলাকারীকে ‘সৈন্যরা ধরে রাখে। তারপর তাকে গুলি করা হয় এবং কয়েক ঘণ্টা ধরে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখা হয়’।


ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, তারা একজন ফিলিস্তিনিকে হত্যা করেছে যে ‘বসতিস্থলের কাছে সৈন্যদের ছুরিকাঘাত শুরু করেছিল’। ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিসের মতে, এতে দুই ইসরাইলি সামান্য আহত হয়েছেন।


অধিকৃত পশ্চিমতীরজুড়ে ইসরাইলি বাহিনী তাদের অভিযান অব্যাহত রেখেছে। সৈন্যরা হেবরনের তিনটি হাসপাতালের আশপাশে হামলা চালিয়েছে এবং বেথলেহেমের পশ্চিমে আল-ওয়ালাজা এলাকার দুটি ভবন ভেঙে দিয়েছে।


ইসরাইলি বসতি স্থাপনকারীরা নাবলুসের উত্তর-পশ্চিমে বুরকা গ্রামেও আক্রমণ করে একটি ট্র্যাক্টরে আগুন ধরিয়ে দেয় এবং একটি গাড়িতে আগুন দেয়ার চেষ্টা করে। বাকিরা একটি বাড়িতে রং ছোঁড়ে।


সূত্র : আল জাজিরা

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে নীরব জয়শঙ্কর, দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি ‘পারস্পরিক স্বার্থ’

হঠাৎ কেন জেন-জিদের মতো রিলস বানাচ্ছেন মোদি

সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ৬ ভারতীয় নাবিক

যুক্তরাষ্ট্রের সবশেষ নিষেধাজ্ঞা ব্যর্থ হতে বাধ্য: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

দক্ষিণ লেবাননে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাল ইসরাইল বাহিনী

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা সব দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা: তেহরান

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

হাসপাতাল থেকে ফের কারাগারে ইমরান খান

সর্বাধিক পঠিত

ইরানে ঢুকে পড়েছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স

শিক্ষার্থীদের বিক্ষোভ আবারও উত্তাল ইরান

ইজরায়েলের সংসদে সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন নরেন্দ্র মোদি

ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো

‘ভারতকে এমন শিক্ষা দিয়েছি, কোনোদিন ভুলবে না’ : শাহবাজ শরিফ

থাইল্যান্ডে প্রাণঘাতী ভাইরাস সংক্রমণে ৭২ বাঘের মৃত্যু

ইরান কখনো আত্মসমর্পণ করবে না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

‘খামেনিকে হত্যা মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’

ফিলিস্তিনি ২ কিশোরকে হত্যা করল ইসরাইলি বাহিনী

হাদিস উল্লেখ করে মা দিবসের বার্তা দিলেন এরদোয়ান