জকসু নির্বাচন: শিবির সমর্থিত প্যানেলের ভিপি-জিএস প্রার্থীকে শোকজ

Post Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ইসলামী ছাত্র শিবির–সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম ও জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অভিযোগে তাদের এ নোটিশ প্রদান করা হয়

নোটিশে বলা হয়, গত ২৭ নভেম্বর ক্যাম্পাসে প্যানেলটির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে কয়েকজন প্রার্থী প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার এবং জবি প্রশাসনের বিরুদ্ধে ‘উসকানিমূলক, বিভ্রান্তিকর ও মানহানিকর’ বক্তব্য প্রদান করেছেন। যা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও হল শিক্ষার্থী সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা ২০২৫ এবং জকসু নির্বাচনী আচরণবিধি ২০২৫–এর সুস্পষ্ট লঙ্ঘন বলে নোটিশে উল্লেখ করা হয়।

এ ধরনের কার্যক্রম অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়ার পাশাপাশি কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা চেয়ে নোটিশে বলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন পাবিপ্রবির ১১ শিক্ষার্থী

ধর্ষণ ইস্যু নিয়ে বিতর্কিত পোস্ট করা সেই চাকসু নেতা শপথ নিলেন প্রায় এক বছর পর

দক্ষতা উন্নয়নে চবির পাঁচ ছাত্রী হলে সেলাই মেশিন দিল চাকসু

পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ

ছাত্রদল নেত্রীকে ধর্ষণের হুমকি, অভিযুক্তদের বদলির নোটিশ

‘রাবি ছাত্রদল হিজরায় পরিণত হলো’, বহিষ্কৃত নেতার ক্ষোভ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

‘মারধরের সিসিটিভি ফুটেজ ডিলিট করে প্রশাসন ছাত্রদলকে হামলার মদদ দিয়েছে’: রাকসু ভিপি

সর্বাধিক পঠিত

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

জাবিতে তিন হাজার শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

বর্ণিল আয়োজনে রাবির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রক্টরের অপসারণসহ ৯ দাবিতে উপাচার্যকে জকসুর স্মারকলিপি

ঢাবিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ

হাবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছনা-সংঘর্ষ ঘটনায় ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

শিক্ষক সংকট কাটাতে রুয়েটের ১৬ বিভাগে ৪০ প্রভাষক নিয়োগ

জবিতে নবীনবরণের দ্বিতীয় দিনে আলোচনায় ব্যতিক্রমী প্ল্যাকার্ড

সরিয়ে দেওয়া হলো জাবি ভিসি অধ্যাপক কামরুল আহসানকে