কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় তারেক রহমানের শোক

Post Image

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে এক বিবৃতিতে তিনি শোক প্রকাশ করেন।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে তারেক রহমান বলেন, আজ (মঙ্গলবার) রাজধানীর মহাখালী কড়াইল বস্তিসহ সংলগ্ন এলাকা ভয়াবহ আগুনে দাউদাউ করে জ্বলেছে। আগুনের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আমরা এখনো সঠিকভাবে অবগত হতে পারছি না। তবে অনেকের বাড়িঘর পুড়ে গেছে বলে জানা গেছে।

তিনি বলেন, ভয়াবহ এই আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর প্রাণপণ প্রচেষ্টার প্রতি পূর্ণ সংহতি জ্ঞাপন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। তাদের এই প্রচেষ্টা দেশবাসীকে এক নতুন প্রেরণায় উদ্বুদ্ধ করেছে। কোনো জীবনহানি যেন না ঘটে আমি সেজন্য মহান আল্লাহর নিকট মোনাজাত করছি।

বিবৃতিতে তিনি বিপজ্জনক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং তারা এই কঠিন সময়ে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হবে বলে আমি দৃঢ়ভাবে আশা প্রকাশ করি।

এই বিভাগের আরও খবর

অন্যান্য

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

‘শাস্তি ভোগ করতে শেখ হাসিনাকে অবশ্যই দেশে ফিরতে হবে’

মুখে স্বীকার করেন না, কিন্তু যেসব আচরণ বলে দেয় আপনি প্রেমে পড়েছেন

দেওয়ালে ওসমান হাদির ছবি রেখে নিজ দফতর ছাড়লেন রাকসু জিএস আম্মার

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব বাংলাদেশেও, বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

আসামের বাঙ্গালি মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশের লড়াই

২২৮ জনকে নিয়োগ দেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আবেদন ফি ৫০ টাকা

ফেসবুকে বন্ধ হচ্ছে ‘রিচ’, যা চালু করতে যাচ্ছে মেটা

নতুন বন্ধু পাতানোর দিন আজ

সর্বাধিক পঠিত

আকর্ষণীয় বেতনে চাকরি দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, আবেদন অনলাইনে

দেওয়ালে ওসমান হাদির ছবি রেখে নিজ দফতর ছাড়লেন রাকসু জিএস আম্মার

বিচার বিভাগের স্বাধীনতা আসলে কোথায়, হাসনাতের প্রশ্ন

মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের কঠোর সতর্কবার্তা দিল হাইকমিশন

২৭ পদে চাকরি দিচ্ছে এসকেএস ফাউন্ডেশন

নারীদের জটিল রোগের মতোই ব্যয়বহুল পুরুষ বন্ধ্যাত্ব চিকিৎসা: গবেষণা

জুলাই নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ায় ছয়জনের বিরুদ্ধে জিডি

নাশকতায় জড়িত সন্দেহে ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে

শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, ১০ বছর পর যাবজ্জীবন

মোবাইল নেটওয়ার্ক দুর্বল? সহজেই শক্তিশালী করার উপায় জেনে নিন