পঞ্চগড়ে শীতের দাপট, আজকের তাপমাত্রা ১২.৬ ডিগ্রি

Post Image

উত্তরের আকাশে কুয়াশার স্তর ঘন হতে শুরু করতেই পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা। ভোর থেকে সকাল পর্যন্ত কনকনে ঠান্ডায় চারপাশ জমে যাচ্ছে।

রোববার (২৩ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ, তবে ঘন কুয়াশা না থাকায় দৃশ্যমানতা স্বাভাবিক ছিল। হালকা কুয়াশার পর সকালে ঝলমলে রোদের দেখা মিললেও প্রচণ্ড আর্দ্রতা আর হিমেল বাতাস শরীরে বাড়তি শীতের অনুভূতি দিচ্ছে।

গতকাল শনিবার একই সময় তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।

দেবীগঞ্জ, বোদা, আটোয়ারী, পঞ্চগড় সদরসহ পুরো জেলায় ভোররাত থেকেই শীতল হাওয়া বইছে। স্থানীয়রা জানান, হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় শীতের অনুভূতি আরও বেড়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানান, গত এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকলেও রোববার তা আরও কমেছে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরের শুরুতেই উত্তরাঞ্চলে শীত পুরোপুরি জেঁকে বসবে বলেও তিনি জানান।

এই বিভাগের আরও খবর

আবহাওয়া

সর্বশেষ খবর

তিন বিভাগে বন্যার শঙ্কা

ভারী বৃষ্টি আর কতদিন হবে জানালো আবহাওয়া অফিস

আজ ঢাকাসহ কয়েক বিভাগে হতে পারে বজ্রসহ ভারী বর্ষণ

মাসজুড়ে বৃষ্টির দাপট, উজানের ঢলে বন্যার আভাস

আগামী ৪ দিন বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

দুপুরের মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

দুপুরের মধ্যে ৭ অঞ্চেলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

ঢাকায় বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

সর্বাধিক পঠিত

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

দুপুরের মধ্যে যে ৬ জেলায় ঝড় হতে পারে

সারাদেশে বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা

৪৪ জেলায় শৈত্যপ্রবাহ, অব্যাহত থাকার আভাস

৬০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

দুপুরের মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

দুর্বল হয়েছে প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’,নামালো হলো সতর্কসংকেত

শীতে কাঁপছে সারা দেশ,চুয়াডাঙ্গা তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা,নদীবন্দরকে সতর্কসংকেত

দুপুরের মধ্যে ৪ জেলায় হতে পারে কালবৈশাখীর ঝড়