পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা

Post Image

শনিবার (২২ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।

ঘন কুয়াশা না থাকলেও বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় ঠান্ডার অনুভূতি আরও তীব্র হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে ঝলমলে রোদের দেখা মেলায় দিন ও রাতের তাপমাত্রায় লক্ষণীয় পার্থক্য তৈরি হচ্ছে।

শুক্রবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা বৃহস্পতিবারের ১৩ দশমিক ৯ ডিগ্রির তুলনায় কিছুটা বেড়েছিল। শুক্রবার বিকেলে জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ফলে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত জেলায় শীতের উপস্থিতি বেশি অনুভূত হয়।

তেঁতুলিয়া, দেবীগঞ্জ, বোদা, আটোয়ারী ও পঞ্চগড় সদর সব উপজেলাতেই ভোররাত থেকে সকাল পর্যন্ত ঠান্ডা হাওয়া বইছে। দিনের আলোয় সূর্যের দেখা মিললেও প্রচণ্ড আর্দ্রতা ও হিমেল বাতাস শরীরে শীতের কামড় আরও বাড়িয়ে দিচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানান, গত এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে।

আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে। ডিসেম্বরের শুরুতেই উত্তরাঞ্চলে শীত পুরোপুরি জেঁকে বসবে বলে তিনি উল্লেখ করেন।

এই বিভাগের আরও খবর

আবহাওয়া

সর্বশেষ খবর

টানা পাঁচ দিন সারাদেশে বর্ষণের আভাস

গরম নিয়ে দুঃসংবাদ, বৃষ্টি নিয়েও নেই সুখবর

দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস

টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে

রাতেই দেশের ৭ জেলায় ঝড়ের আশঙ্কা

লঘুচাপের প্রভাব, আজ ভারী বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

সারা দেশে বৃষ্টির আভাস

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

সর্বাধিক পঠিত

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস

১০ জেলায় কালবৈশাখী ঝড়ের আশঙ্কা, সতর্কতা জারি

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের আভাস

দুপুরের মধ্যে ৪ জেলায় হতে পারে কালবৈশাখীর ঝড়

ঢাকার তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

দেশজুড়ে টানা বৃষ্টি, ৫ জেলায় বন্যার শঙ্কা

দুপুর ১টার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সকালের মধ্যে ঢাকাসহ ২০ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস

৬ বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা, ১৯ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা