ভোলায় র‍্যাবের হাতে আটক জ্বীনের বাদশা

Post Image

অভিনব কৌশলে প্রতারণা করে ৫৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার মামলায় আবারও এক কথিত জ্বীনের বাদশাকে আটক করেছে র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্পের সদস্যরা। 


রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত 

ব্যক্তির নাম মো. জাহাঙ্গীর মাঝি (৫৭)। প্রতারক জাহাঙ্গীর মাঝি ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের চর কালিদাস গ্রামের মাঝি বাড়ির বাসিন্দা আজগর মাঝির ছেলে।


রাতে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার রিফাত অভি। তিনি বলেন, প্রতারক জাহাঙ্গীর মাঝিসহ অজ্ঞাতনামা কয়েকজন সহযোগী জ্বীনের বাদশা সেজে প্রতারণা করার উদ্দেশ্যে ভুয়া নাম ও ঠিকানা ব্যবহার করে অনলাইনে বিভিন্ন পারিবারিক সমস্যা সমাধান ও বশীকরণের বিজ্ঞাপন দিত। এর মাধ্যমে তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানের সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে আসছিল।


সম্প্রতি চট্টগ্রামের ফটিকছড়ি থানার দক্ষিণ সাদেকনগর এলাকার বাসিন্দা মো. দিদারুল আলম অনলাইনে তাদের বিজ্ঞাপন দেখে প্রদত্ত নম্বরে যোগাযোগ করেন। নিজের ব্যক্তিগত সমস্যা জানানোর পর প্রতারকরা বশীকরণের মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেয়। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে তার কাছ থেকে মোট ৫৩ লাখ ৫ হাজার টাকা নেয় প্রতারক চক্রটি।


র‍্যাব কর্মকর্তা বলেন, পরে দিদারুল আলম প্রতারণার বিষয়টি বুঝতে পেরে আদালতে আবেদন করেন। আদালতের নির্দেশে ফটিকছড়ি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা প্রতারক জাহাঙ্গীর মাঝিকে গ্রেপ্তার করি। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।


উল্লেখ, একই মামলায় এর আগে গত ১ সেপ্টেম্বর ভোলার বোরহানউদ্দিন এলাকা থেকে মো. কামাল উদ্দিন মীর (৪৭) নামে আরেক কথিত জ্বীনের বাদশাকে গ্রেপ্তার করেছিল র‍্যাব-৮। কামালের দেওয়া তথ্যের ভিত্তিতেই মামলার অন্যতম পলাতক আসামি জাহাঙ্গীর মাঝিকে গ্রেপ্তার করা সম্ভব হয়। কামাল উদ্দিন জাহাঙ্গীর মাঝির সহযোগী বলেও জানিয়েছেন র‍্যাব কর্মকর্তা।


এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ঢাবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

নোবিপ্রবিতে ছাত্রদলের সংঘর্ষের ভিডিও করায় দুই সাংবাদিককে হেনস্তা

নোবিপ্রবিতে সিট দ্বন্দ্বে ছাত্রদলের দুই গ্রুপে মারামারি

আমার ছবি শেয়ার করে অভদ্র পোস্ট দেওয়া একমাত্র ছাত্রদল দ্বারাই সম্ভব: মোনামি

ডাকসুর উদ্যোগে চীনা প্রতিষ্ঠানে চাকরি পেলেন ঢাবির ৪৩০ শিক্ষার্থী

সংবাদ সম্মেলন ডাকল ডাকসু

এফএইচ হলের শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ ডাকসু ভিপির

ভারী বর্ষণে বন্ধ চবির শাটল ট্রেন

সর্বাধিক পঠিত

ঢাবি নিয়ে কটাক্ষ যা বললেন রাকসুর জিএস

ঢাবি শিবিরের নতুন সভাপতি মহিউদ্দিন, সেক্রেটারি আশিকুর রহমান

ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জবি ইউটিএলের

চবির শাটলট্রেনে নারীদের জন্য সংরক্ষিত বগির দাবি

রাজু ভাস্কর্যে শিবিরের ‘হ্যাঁ’ ভোটের বিলবোর্ড, গভীর রাতে সরাল ছাত্র ইউনিয়ন

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

জকসু নির্বাচনে ভিপিসহ ৩ শীর্ষ পদে শিবিরের জয়

জকসুর নির্বাচনের খসড়া আচরণবিধি প্রকাশ

ভোলায় র‍্যাবের হাতে আটক জ্বীনের বাদশা

জকসুর ক্রীড়া সম্পাদককে থাপ্পড়, বহিষ্কার সেই ছাত্রদল নেত্রী