পিতৃত্বকালীন ছুটি চালুর ঘোষণা থালাপতি বিজয়ের

Post Image

ভারতের তামিলনাড়ু রাজ্যে সরকারি কর্মীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজ্যের মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় (থালাপতি বিজয়) এ ঘোষণা দেন। সন্তান লালন-পালনে বাবার অংশগ্রহণ নিশ্চিত করতে প্রথমবারের মতো এ সুবিধা চালু করছে রাজ্য সরকার।

সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, সন্তান লালন-পালনে বাবার ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিবেচনায় বিবাহিত পুরুষ সরকারি কর্মীরা ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি নিতে পারবেন।

নতুন এ ছুটি সন্তান জন্মের ১৫ দিন আগে থেকে শুরু করে জন্মের পরবর্তী ছয় মাসের মধ্যে যেকোনো সময় নেওয়া যাবে। এ বিষয়ে নতুন ছুটির সুবিধা চালু করতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

সরকার জানিয়েছে, পুরুষ কর্মীদের পিতৃত্বকালীন ছুটি দেওয়ার দাবিতে বিভিন্ন পর্যায় থেকে আবেদন আসছিল। বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, তামিলনাড়ুতে নারী সরকারি কর্মীরা বর্তমানে ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন। নতুন সিদ্ধান্তের ফলে রাজ্যের পুরুষ সরকারি কর্মীরাও সন্তান জন্মের সময় পরিবারের পাশে থাকার জন্য আনুষ্ঠানিক ছুটির সুযোগ পাবেন।

সূত্র: এনডিটিভি

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন যারা

৫০০ জনকে চাকরি দেবে আড়ং, এইচএসসি পাসেই আবেদন

খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা দম্পতি

বাবা ভুল করেছি’ বলে মুচলেকা দিলেই বিএনপির সঙ্গে ঐক্য

ছয়তলা ভবনের জানালা দিয়ে ‘পানি পানি’ বলে চিৎকার করছিল দুই শিশু

এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

আন্দারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি

বিএনপি-আওয়ামী লীগ-জাপা-জামায়াত একাকার

সাদিক কায়েমের বাড়িতে আগুন, ঘটনাস্থল পরিদর্শনে সেনাবাহিনী

বিএনপি নেতা ইসহাক হত্যা মামলায় শাহজাহান ওমর গ্রেপ্তার