আমার কথা শুনে মানুষ স্বর্ণ না কেনায় দাম কমেছে: মোদি

Post Image

জনগণ তার কথা শোনার কারণেই ভারতে স্বর্ণের দাম কমেছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, গত মে মাসে এক বছর প্রয়োজন না হলে স্বর্ণ না কেনার আহ্বান জানিয়েছিলেন। দেশবাসী তার সেই আহ্বানে সাড়া দিয়েছেন। স্বর্ণ কেনা কমানোর ফলে দাম কমেছে এবং মানুষের অর্থ সাশ্রয় হয়েছে।


শনিবার (২১ নভেম্বর) উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে আয়োজিত পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তনে বক্তব্য দেন মোদি।

তিনি বলেন, ‘আমি দেশবাসীকে অনুরোধ করেছিলাম, প্রয়োজন না হলে এক বছর স্বর্ণ কিনবেন না। এই দেশবাসী আমার কথা শুনেছেন। আমার মতো একজন সাধারণ মানুষ স্বর্ণ কম কেনার অনুরোধ করেছিলেন, আর দেশের মানুষ স্বর্ণ কেনা কমিয়েছেন। এখন স্বর্ণের দাম কমেছে। এখন মানুষ আমাকে বলছেন, ‘মোদিজি, আপনি বলেছিলেন, আমরা আপনার পরামর্শ শুনেছি। এতে আমাদের অর্থ সাশ্রয় হয়েছে।’

নিজের আহ্বানের সঙ্গে ভারতের সাবেক প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর একটি উদ্যোগের তুলনা করেন মোদি। তিনি বলেন, ‘১৯৬৫ সালে খাদ্যসংকটের সময় শাস্ত্রীজি দেশবাসীকে একবেলা খাবার বাদ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তখন দেশের মানুষ তার কথা মেনেছিলেন। আমার দেশের মানুষের সেই মানসিকতা এখনো আছে।’

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত কয়েক মাসে ভারতে স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। দিল্লিতে ২৪ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের দাম গত ৯ মে ছিল ১৫ হাজার ২৫০ রুপি। ২১ নভেম্বর তা কমে দাঁড়ায় ১২ হাজার ৫২৩ রুপিতে। এই দামসংক্রান্ত তথ্যের উৎস হিসেবে গুডরিটার্নসের কথা উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।

স্বর্ণ না কেনার আহ্বান

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ তৈরি হয়েছিল। এমন পরিস্থিতিতে গত মে মাসে স্বর্ণ কেনা কমানোর আহ্বান জানান মোদি।

হায়দরাবাদে এক জনসভায় তিনি বলেছিলেন, ‘স্বর্ণ কেনার ক্ষেত্রেওয়দরাবাদে এক জনসভায় তিনি বলেছিলেন, ‘স্বর্ণ কেনার ক্ষেত্রেও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। জাতীয় স্বার্থে আমাদের এক বছরের জন্য অপ্রয়োজনে স্বর্ণ না কেনার সিদ্ধান্ত নিতে হবে।’

এ ছাড়া সাত দফা আহ্বানের মধ্যে জ্বালানি ব্যবহার কমানো, বাসা থেকে কাজের সুযোগ বাড়ানো এবং বিদেশ ভ্রমণ কমানো

হায়দরাবাদে এক জনসভায় তিনি বলেছিলেন, ‘স্বর্ণ কেনার ক্ষেত্রেওয়দরাবাদে এক জনসভায় তিনি বলেছিলেন, ‘স্বর্ণ কেনার ক্ষেত্রেও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। জাতীয় স্বার্থে আমাদের এক বছরের জন্য অপ্রয়োজনে স্বর্ণ না কেনার সিদ্ধান্ত নিতে হবে।’


এ ছাড়া সাত দফা আহ্বানের মধ্যে জ্বালানি ব্যবহার কমানো, বাসা থেকে কাজের সুযোগ বাড়ানো এবং বিদেশ ভ্রমণ কমানো


র কথাও বলেছিলেন তিনি। সেপ্টেম্বরে আবারও প্রয়োজন ছাড়া স্বর্ণ না কেনার অনুরোধ জানান ভারতের প্রধানমন্ত্রী।

মে মাসে ভারত সরকার স্বর্ণ ও রুপার আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করে। মোদির আহ্বানের পরদিনই দেশটির জুয়েলারি কোম্পানিগুলোর শেয়ারের দামে বড় পতন ঘটে।

স্বর্ণের চাহিদা কমেছে

ভারত সরকারের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত দেশটির স্বর্ণ আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪০ শতাংশ কমেছে। এ সময়ে স্বর্ণ আমদানিতে ব্যয় হয়েছে ২৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৪১ দশমিক ২৪ বিলিয়ন ডলার।

 য়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে ভারতে স্বর্ণের চাহিদা কমে দাঁড়িয়েছে ১৬২ টনে। আগের বছরের একই সময়ের তুলনায় এই চাহিদা ২৯ শতাংশ কম। একই সময়ে স্বর্ণালংকারের চাহিদা ২০ শতাংশ কমে প্রায় ১০০ টনে দাঁড়িয়েছে।

সূত্র: এনডিটিভি

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত

বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন: রাষ্ট্রদূত

সংসদে নামাজ নিয়ে জামায়াত এমপির বক্তব্য, ‘ধর্ম পালন ব্যক্তিগত স্বাধীনতা’ বললেন স্পিকার

প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন যারা

খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা দম্পতি

৫০০ জনকে চাকরি দেবে আড়ং, এইচএসসি পাসেই আবেদন

রাজনীতি নিষিদ্ধ দারুন নাজাত মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠান ছাত্রশিবিরের

এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

আন্দারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি

ছয়তলা ভবনের জানালা দিয়ে ‘পানি পানি’ বলে চিৎকার করছিল দুই শিশু

বিএনপি-আওয়ামী লীগ-জাপা-জামায়াত একাকার