স্বামীকে ‘বন্ধু’ সম্বোধন করে দীপ্তির পোস্ট

Post Image

স্বামী মুশতাক ইবনে আইয়ুবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন আলোচিত উপস্থাপক দীপ্তি চৌধুরী। 

শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই স্ট্যাটাসে স্বামীকে ‘বন্ধু’ সম্বোধন করে তার ভূয়সী প্রশংসা করেছেন তিনি।   

দীপ্তি লেখেন, ‘একজন ভালো মানুষের সান্নিধ্যে থাকা ভীষণ আনন্দের আর গর্বের। মুশতাককে যারা কাছে থেকে দেখেছেন, তারা আর কিছু না হলেও এক বাক্যে স্বীকার করবেন যে, তার মতো ভালো মনের মানুষ পাওয়া কঠিন’। 

তিনি আরও লেখেন, ‘একাডেমিক উৎকর্ষের সার্টিফিকেটের চেয়ে আমাদের দুজনের কাছেই পৃথিবীতে কল‍্যাণে পদচিহ্ন রেখে যাওয়া বেশি গুরুত্বপূর্ণ। তবে দীর্ঘদিনের শ্রম, সাধনা, চিন্তা ও একাগ্রতার ফলাফল মুশতাকের ডিফিল ডিগ্রি অর্জন আমাদের জন্য আনন্দের’।

‘অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের ঐতিহ্যের সাবেকি গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের সাক্ষী হওয়া আমার জন্য ছিল স্ত্রী হিসেবে গর্বের এবং ব‍্যক্তি হিসেবে অনুপ্রেরণার। অভিনন্দন বন্ধু’, যোগ করেন দীপ্তি। 

চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘টু দ্য পয়েন্ট’, ‘স্ট্রেইট কাট’সহ বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পাওয়া দীপ্তি গেল জুনে বিয়ে করেন। তার স্বামী মুশতাক ইবনে আইয়ুব পেশায় একজন শিক্ষক ও গবেষক। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত। শিক্ষা ও গবেষণার পাশাপাশি তিনি বিভিন্ন একাডেমিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত

বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন: রাষ্ট্রদূত

সংসদে নামাজ নিয়ে জামায়াত এমপির বক্তব্য, ‘ধর্ম পালন ব্যক্তিগত স্বাধীনতা’ বললেন স্পিকার

প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন যারা

খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা দম্পতি

৫০০ জনকে চাকরি দেবে আড়ং, এইচএসসি পাসেই আবেদন

রাজনীতি নিষিদ্ধ দারুন নাজাত মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠান ছাত্রশিবিরের

এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

আন্দারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি

ছয়তলা ভবনের জানালা দিয়ে ‘পানি পানি’ বলে চিৎকার করছিল দুই শিশু

বিএনপি-আওয়ামী লীগ-জাপা-জামায়াত একাকার