নকলের দায়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৬০ শিক্ষার্থীর শাস্তি

Post Image

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষায় নকলসহ বিভিন্ন ধরনের অসদুপায় অবলম্বন ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শাস্তি হিসেবে তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে। পাশাপাশি এক থেকে তিন বছর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন কলেজের পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা, পরীক্ষক, পর্যবেক্ষক ও প্রধান পরীক্ষকদের কাছ থেকে পাওয়া অভিযোগ পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত এবং একাডেমিক কাউন্সিলের অনুমোদনের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় শাস্তি কার্যকর করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অভিযুক্ত শিক্ষার্থীদের উত্তরপত্র, কৈফিয়তপত্রের জবাব ও নকলের আলামত পর্যালোচনা করে শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়। অপরাধের ধরন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-সংক্রান্ত বিধিমালা অনুসারে শিক্ষার্থীদের শাস্তির মেয়াদ নির্ধারণ করা হয়েছে।

শাস্তির কারণে নির্ধারিত সময় পর্যন্ত এসব শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

নকলের দায়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৬০ শিক্ষার্থীর শাস্তি

ঢাকাজুড়ে ছিনতাই ও ডাকাতি অনেক বেশি বেড়েছে: সাদিক কায়েম

আইজিপির বক্তব্য প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ক্র্যাবের

‘সনাতন ধর্মাবলম্বীরা বলতেন, মায়ের কোলে সন্তান যেমন থাকে সাঈদীর কাছে সেভাবেই আছি’

সার কারখানা থেকে প্রযুক্তি, মারুবেনিকে পাশে চান তারেক রহমান

বাংলাদেশের স্বাধীনতা টিকিয়ে রাখতে ঐক্য অপরিহার্য

আ. লীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা

কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে

সর্বাধিক পঠিত

বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার

চট্টগ্রামে প্রতিটি দেয়ালে জুলাইয়ের গ্রাফিতি হোক: হাসনাত আবদুল্লাহ

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

২৪ ঘণ্টায় দেশে হাম ও উপসর্গ নিয়ে ১২ মৃত্যু

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

তারেক রহমান সব সময় কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন : রিজভী

দুই লাখ টন তেল নিয়ে দুটি জাহাজ বন্দরে নোঙর করেছে : সংসদে চিফ হুইপ

তারেক রহমানের সাথে স্বাক্ষতের পর ফেসবুকে পোস্টে যা জানালো জামায়াত আমির

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার

প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদ নেতাদের বৈঠক