বিশ্বজুড়ে মূল্যবৃদ্ধির ‘প্রকৃত কারণ’ জানালেন জেলেনস্কি

Post Image

বিশ্বজুড়ে পণ্যের দাম বেড়ে যাওয়ার প্রকৃত কারণ হরমুজ প্রণালিকে ঘিরে সংকট বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতৃত্বাধীন হামলার কারণে এ সংকট তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ব্রিটিশ টক শো ‘পিয়ার্স মরগান আনসেন্সরড’-এ দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, হরমুজ প্রণালিই দাম বেড়ে যাওয়ার প্রকৃত কারণ।

তিনি আরও বলেন, সারা বিশ্ব বিষয়টি সম্পূর্ণ স্পষ্টভাবে বুঝতে পারছে। সবাই এ বিষয়ে শতভাগ নিশ্চিত, এমনকি ৯০ শতাংশও নয়।

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেছে দুইজনের, আহত হয়েছেন আরও ২১ জন। নয়তলা আবাসিক ভবনে আগুন ছড়িয়ে পড়ার পাশাপাশি হামলার লক্ষ্যবস্তু হয়েছে একটি তাপবিদ্যুৎকেন্দ্রও। গত ২৪ ঘণ্টার মধ্যে এটি রাশিয়ার দ্বিতীয় হামলা। ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, হামলার আগে পশ্চিমা মিত্রদের কাছ থেকে কোনো সতর্কবার্তা পায়নি কিয়েভ।কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, আহতদের মধ্যে ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চারজনের অবস্থা গুরুতর।

হামলায় ক্ষতিগ্রস্ত আবাসিক ভবনটির বিভিন্ন ফ্ল্যাটে আগুন ছড়িয়ে পড়লে উদ্ধারকর্মীরা তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। একই সঙ্গে ভবনটি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়।

জেলেনস্কি জানান, হামলার প্রধান লক্ষ্য ছিল ইউক্রেনের জ্বালানি অবকাঠামো, বিশেষ করে তাপবিদ্যুৎকেন্দ্র নম্বর ৪। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে তিনি আরও বলেন, রাশিয়া নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে।

সূত্র : আল জাজিরা

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ট্রাম্পের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ জেলেনস্কির

সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ফের হামলার হুমকি হুতিদের

বিশ্বজুড়ে মূল্যবৃদ্ধির ‘প্রকৃত কারণ’ জানালেন জেলেনস্কি

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় রিজভীর নিন্দা

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে নেই, দাবি যুক্তরাষ্ট্রের

এবার ইয়েমেনে বিশেষ অভিযানে নামছে সৌদি জোট

বিবিসি এফএম রেডিও বন্ধ করে দিল তালেবান সরকার

সর্বাধিক পঠিত

এবার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অভিযানে যোগ দেবে আমিরাত

বৈঠকে লেবানন সংঘাতই হবে প্রধান আলোচ্য বিষয়: ইসমাইল বাঘাই

ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

ইরানে‘সরকার পতন সম্ভব নয়’ইসরায়েলের অসহায় স্বীকারোক্তি

বিরল ঘটনার সাক্ষী হচ্ছে কাবা শরিফ

বাংলাদেশে বিয়ে করা নিয়ে নাগরিকদের কঠোর বার্তা দিল চীন

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

মার্কিন অবরোধে একটি দেশের জ্বালানি তেল পুরোপুরি ফুরিয়ে গেছে

আফগান, নাইজার ও মালিতে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর