লংমার্চ সফল করায় দেশবাসীকে জামায়াতের অভিনন্দন

Post Image

১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চ শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় দেশবাসীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার। স্থানীয়ট্যুর খুঁজুন

শনিবার ঢাকা-রংপুর লংমার্চ শেষে রোববার এক বিবৃতিতে তিনি এ কৃতজ্ঞতা জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, ১১ দলীয় ঐক্যের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক লংমার্চ কর্মসূচি সফল করতে পথে পথে হাজার হাজার নারী-পুরুষ-বৃদ্ধ-শিশু তথা সর্বস্তরের জনগণ প্রখর রোদের মধ্যে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে লংমার্চ কাফেলাকে অভিবাদন জানিয়েছেন। প্রবাসীনেটওয়ার্কে যোগদিন

তিনি বলেন, ‘একই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা অংশগ্রহণ করেছেন, পথে পথে যারা আন্তরিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ও সংহতি জানিয়েছেন—আমরা এই লক্ষ কোটি মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

লংমার্চে অংশগ্রহণকারী ১১ দলীয় ঐক্যের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থক, বিভিন্ন জেলা ও মহানগরের নেতা, স্থানীয় জনগণ, পথচারী, ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানদার, যানবাহনের চালক ও মালিক, পরিবহন শ্রমিক, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সিভিল প্রশাসন, জেলা প্রশাসন, ট্রাফিক বিভাগ এবং সড়ক সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতিও আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

বিশেষ করে লংমার্চের সংবাদ সংগ্রহ ও প্রচারে দায়িত্ব পালনকারী প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, ক্যামেরাপার্সন ও সংশ্লিষ্ট কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, ‘দীর্ঘ পথের এই কর্মসূচিতে সাধারণ মানুষের সাময়িক ভোগান্তি হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। জনগণের স্বার্থসংশ্লিষ্ট দাবিকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে যারা ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছেন, তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ।’

মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের ন্যায্য অধিকার ও আকাঙ্ক্ষা পূরণে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে ১১ দলীয় ঐক্যের কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে দেশবাসীর সহযোগিতার জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং কর্মসূচিতে অংশগ্রহণকারী ও সহযোগিতাকারী সবার জন্য উত্তম প্রতিদান কামনা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত

জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দাবিতে মুন্সীগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

খিলক্ষেতে এনসিপির প্রার্থী আদিবের ওপর বিএনপির হামলার অভিযোগ

রাত পোহালেই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষক পরিষদ নির্বাচন

তরুণদের কাছে কে এগিয়ে, বিএনপি জামায়াত না এনসিপি?

হরমুজ প্রণালি দিয়ে চলাচলের বিশেষ অনুমতি পেল কোন কোন দেশ?

পাবনায় প্রকাশ্য দিবালোকে প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা

হরিপুরে সাংবাদিক মিজানুর রহমান আটক, প্রেসক্লাবের নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ‘মুসলিমবিদ্বেষী’ বক্তব্যের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ

হত্যাকাণ্ডের সাড়ে ১১ বছর পর কবর থেকে লাশ উত্তোলন জামায়াতকর্মীর

প্যারোলে এলেও মায়ের জানাজায় অংশ নিতে পারেননি যুবলীগ নেতা