লঘুচাপের প্রভাব, আজ ভারী বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

Post Image

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হয়েছে লঘুচাপ। এর প্রভাবে শুক্রবার (১১ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারী ধরনের ভারী বর্ষণ। একইসঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময়ে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বৃষ্টির কারণে শুক্রবার সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৮ মিনিটে এবং শনিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৩ মিনিটে।

এই বিভাগের আরও খবর

আবহাওয়া

সর্বশেষ খবর

লঘুচাপের প্রভাব, আজ ভারী বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

সারা দেশে বৃষ্টির আভাস

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

দুপুর ১টার মধ্যে ঢাকাসহ যে সব এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস

সকালের মধ্যেই ঝড় হতে পারে দেশের যেসব অঞ্চলে

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, ৬ জেলায় ঘণ্টায় ৬০ কি.মি. বেগে ঝড়ের আশঙ্কা

দুপুরের মধ্যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

সর্বাধিক পঠিত

১০ জেলায় কালবৈশাখী ঝড়ের আশঙ্কা, সতর্কতা জারি

দুপুরের মধ্যে ৪ জেলায় হতে পারে কালবৈশাখীর ঝড়

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের আভাস

দেশজুড়ে টানা বৃষ্টি, ৫ জেলায় বন্যার শঙ্কা

ঢাকার তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

দুপুর ১টার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সকালের মধ্যে ঢাকাসহ ২০ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস

৬ বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা, ১৯ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা