হরমুজের বাইরেও ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ ঘোষণার হুঁশিয়ারি ইরানের

Post Image

কয়েক দিনের মধ্যে হরমুজ প্রণালির বাইরে নতুন একটি ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসেন রেজায়ি। তার ভাষ্য, এই অঞ্চল উপসাগরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকবে।

রোববার ইরানের রাষ্ট্রায়ত্ত প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজায়ি।

ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ মুজতবা আলি খামেনির সামরিক উপদেষ্টা রেজায়ি বলেন, যুক্তরাষ্ট্র যেখান থেকে নৌ অবরোধ শুরু করেছে, সেখান থেকেই নতুন ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ শুরু হবে।

নতুন এই অঞ্চলে কোনো জাহাজ প্রবেশ করলে সেটিকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হবে বলেও সতর্ক করেন তিনি।

এদিকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য নতুন একটি আন্তর্জাতিক করিডর নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন রেজায়ি। তার ভাষ্য, ওমানের সঙ্গে আলোচনার পর এই করিডর নির্ধারণ করা হয়েছে।

রেজায়ি বলেন, ‘নতুন করিডরটি পরিচালনা করবে ইরান। ওমানের ভাইদের সঙ্গে আলোচনা করেই এটা নির্ধারণ করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে ঘোষণা আসবে।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালায়। এরপর থেকেই হরমুজ প্রণালি বন্ধ রেখেছে তেহরান। বিশ্বের মোট জ্বালানি তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এই পথ দিয়ে পরিবহন করা হয়। ফলে হরমুজ বন্ধ থাকায় জ্বালানির বাজারে এর প্রভাব পড়েছে। বেড়েছে দাম।

এর মধ্যে হরমুজ প্রণালির নাম পরিবর্তনের বিষয়টিও আলোচনায় এসেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রণালিটির নাম বদলে নিজের নামে ‘ট্রাম্প প্রণালি’ রাখার কথা ভাবছেন।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলায় বাড়ল তেলের দাম

ইরানের ডুবে যাওয়া জাহাজের ভিডিও প্রকাশ করল যুক্তরাষ্ট্র

হরমুজের বাইরেও ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ ঘোষণার হুঁশিয়ারি ইরানের

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নেপালে মামুনুল হক

ইরান যুদ্ধের মোড় ও ট্রাম্পের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবে মধ্যবর্তী নির্বাচন

যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে ইরান বলল, সবে শুরু করলাম

দিল্লিতে ভবন ধস, বহু মানুষ আটকা পড়ার আশঙ্কা

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য

সর্বাধিক পঠিত

বাংলাদেশের নির্বাচনের ফলাফলের জন্য আমরা অপেক্ষা করছি: ভারত

আগামী ১০ বছরের মধ্যে চাঁদে শহর বানাতে চান ইলন মাস্ক

করাচিতে মার্কিন দূতাবাসে হামলা

চলতি বছরই তুরস্ক ও চীন সফরে যাবেন ট্রাম্প

আরও ভয়াবহ সংকটে গাজা,ত্রান প্রবেশে বাধা ইসরাইলের

গাজার পথে ত্রাণবাহী নৌবহর‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’জব্দ করল ইসরায়েল

নেপালে গণঅভ্যুত্থানকারীরা নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পথে

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের রিয়াদে আবার বিস্ফোরণ

হজযাত্রীদের সেবায় অনিয়ম করলে গুনতে হবে জরিমানা