৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার

Post Image

রাজধানীর দক্ষিণখান এলাকায় ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে প্রথমে ৫০ পিছ ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হলেও পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ফ্ল্যাট থেকে আরও ৫ হাজার ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


গ্রেপ্তারকৃত দুজন হলেন—এএসআই মো. শফিকুল ইসলাম (৪৩) ও ওয়াসিম (২৪)।


গতকাল সোমবার (২৪ আগস্ট) দক্ষিণখান থানার এসআই বখতিয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন। এর আগে রোববার (২৩ আগস্ট) দিবাগত রাতে উত্তরা আজমপুর কাঁচাবাজার ও বিসমিল্লাহ পল্লী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে আজমপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওয়াসিমকে আটক করে তল্লাশি করা হলে তাঁর কাছ থেকে ৫০ পিস ইয়াবা পাওয়া যায়।


পরে ওয়াসিমের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এএসআই শফিকুল ইসলামকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।


এরপর গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে আজমপুর কাঁচাবাজারের বিসমিল্লাহ পল্লীর ৬৭ নম্বর নূর বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখান থেকে আরও ৫ হাজার ১১০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। সব মিলিয়ে ৫ হাজার ৩১০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

এ বিষয়ে দক্ষিণখান থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহিনুর রহমান বলেন, এ ঘটনায় সোমবার দক্ষিণখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার দুজন ছাড়াও অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।


মামলার এজাহারে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দক্ষিণখানসহ আশপাশের এলাকায় বিক্রির কথা স্বীকার করেছেন।


এ বিষয়ে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, এএসআই মো. শফিকুল ইসলাম পল্লবী থানায় অনিয়মিত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর গ্রেপ্তারের বিষয়টি তাঁরাও শুনেছেন।


এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

হাসিনাসহ ৭ জনকে আদালতে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

শিগগিরই ছায়া মন্ত্রিসভার ঘোষণা জামায়াতের—প্রধানমন্ত্রীর দায়িত্বে ডা. শফিকুর, মন্ত্রণালয়ের দায়িত্বে কারা?

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ঘোষণা পেছাল

প্রতিদিন গড়ে ১০ খুন, নিয়ন্ত্রণহীন সহিংসতা

৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

প্রধানমন্ত্রীর সফর নিয়ে দিল্লির অস্থিরতা

সর্বাধিক পঠিত

একীভূত হচ্ছে ‘বিডা’সহ সরকারের ৬ প্রতিষ্ঠান

‘শান্তিপূর্ণভাবে’ শেষ হলো সংসদ নির্বাচন ও গণভোট

নির্বাচনকে সামনে সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন

স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: আইসিটি মন্ত্রী

শহীদ হাদিকে কবি নজরুলের সমাধির পাশে সমাহিত করা হবে

হাদি হত্যা মামলার চার্জশিট দাখিল ১৫ জানুয়ারি

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপ-নির্বাচন ৯ এপ্রিল

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি

নির্বাচনি অপরাধের দ্রুত বিচারে ৬৫৭ বিচারক নিয়োগ