পশ্চিম তীরে ‘ই–ওয়ান’ প্রকল্প বন্ধের আহ্বান ইইউর

Post Image

অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি সম্প্রসারণ বা ‘ই–ওয়ান’ প্রকল্প বন্ধ করতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কায়া কালাস।

গত সপ্তাহে ইসরাইলি সরকার ‘ই–ওয়ান’ এলাকায় ১ হাজার ২০০টির বেশি আবাসন ইউনিট নির্মাণের জন্য দরপত্র প্রকাশ করে। এই প্রকল্প বাস্তবায়িত হলে অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে।

কায়া কালাস বলেছেন, ইসরাইলের এই প্রকল্প দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করবে।

এক বিবৃতিতে তিনি ইসরাইলি সরকারকে ওই দরপত্র প্রত্যাহারের আহ্বান জানান। একই সঙ্গে বসতি সম্প্রসারণের অন্যান্য সব প্রকল্পও বন্ধ করতে বলেন তিনি।

ইসরাইলের বসতি সম্প্রসারণের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মহলে সমালোচনা রয়েছে। পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন ও সম্প্রসারণকে ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনার পথে বড় বাধা হিসেবে দেখা হয়।

কায়া কালাসের আহ্বানের মূল লক্ষ্য হলো পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ বন্ধ করে ইসরাইল ও ফিলিস্তিনকে নিয়ে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা ধরে রাখা।


এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইমরান খানের চিকিৎসা নিশ্চিতের আহ্বান সাবেক ক্রিকেট অধিনায়কদের

পশ্চিম তীরে ‘ই–ওয়ান’ প্রকল্প বন্ধের আহ্বান ইইউর

দাবি পূরণ হয়নি, ভারতজুড়ে ফের বিক্ষোভে নামার হুঁশিয়ারি সিজেপির

বিশ্ববাজারে কমল তেলের দাম

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে কাতারের আমিরের অভিনন্দন

শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে নীরব জয়শঙ্কর, দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি ‘পারস্পরিক স্বার্থ’

হঠাৎ কেন জেন-জিদের মতো রিলস বানাচ্ছেন মোদি

সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ৬ ভারতীয় নাবিক

সর্বাধিক পঠিত

ইরানে ঢুকে পড়েছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স

শিক্ষার্থীদের বিক্ষোভ আবারও উত্তাল ইরান

ইজরায়েলের সংসদে সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন নরেন্দ্র মোদি

ইরান কখনো আত্মসমর্পণ করবে না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

‘ভারতকে এমন শিক্ষা দিয়েছি, কোনোদিন ভুলবে না’ : শাহবাজ শরিফ

ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো

থাইল্যান্ডে প্রাণঘাতী ভাইরাস সংক্রমণে ৭২ বাঘের মৃত্যু

‘খামেনিকে হত্যা মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’

ফিলিস্তিনি ২ কিশোরকে হত্যা করল ইসরাইলি বাহিনী

হাদিস উল্লেখ করে মা দিবসের বার্তা দিলেন এরদোয়ান