দেশে বছরে নতুন করে ক্যানসার শনাক্ত প্রায় ২ লাখ রোগীর

Post Image

বাংলাদেশে প্রতিবছর প্রায় দুই লাখ ক্যানসার রোগী নতুন করে শনাক্ত হচ্ছে এবং এ সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। কিন্তু সে তুলনায় ক্যানসার চিকিৎসার সুযোগ বাড়ছে না।

রোববার ক্যানসার রোগীদের জন্য ঢাকায় স্টার ক্যানসার সেন্টার উদ্বোধন উপলক্ষে বিশেষজ্ঞরা এ তথ্য জানান। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় যে সেন্টারটি বিনামূল্যে ‘সেকেন্ড ওপিনিয়ন’ ও চিকিৎসা পরামর্শ সেবা দিবে।

এই উদ্যোগের মাধ্যমে রোগীরা তাদের রোগ নির্ণয়, বর্তমান চিকিৎসা পরিকল্পনা এবং পরবর্তী চিকিৎসা পদ্ধতি সম্পর্কে অভিজ্ঞ ক্যানসার বিশেষজ্ঞদের কাছ থেকে বিনামূল্যে বিশেষজ্ঞ মতামত ও প্রয়োজনীয় চিকিৎসা-নির্দেশনা পাওয়ার সুযোগ পাবেন।

স্টার ক্যানসার সেন্টার, হায়দ্রাবাদের জ্যেষ্ঠ পরামর্শক ও সার্জিক্যাল অনকোলজি বিভাগের প্রধান, ল্যাপারোস্কোপিক ও রোবোটিক সার্জন ডা. বিপিন গোয়েল এ সময় বলেন, ক্যানসার শনাক্ত হওয়ার পর রোগী ও তাদের পরিবার অনেক সময় প্রচণ্ড মানসিক চাপের মধ্যে গুরুত্বপূর্ণ চিকিৎসা সিদ্ধান্ত নিতে বাধ্য হন।

তিনি রোগীদের বিনামূল্যের দ্বিতীয় চিকিৎসা-পরামর্শ সেবার সর্বোচ্চ সুবিধা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, চিকিৎসা শুরু করার আগে রোগীদের সঠিক ও যাচাইকৃত বিশেষজ্ঞ মতামত দেওয়ার মাধ্যমে প্রয়োজনীয় স্বচ্ছতা, আত্মবিশ্বাস এবং চিকিৎসা-পরিকল্পনার স্পষ্টতা তৈরি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত

যে কারণে আর্জেন্টিনার বিপক্ষে লাল কার্ড দেখলেন সুইস ফুটবলার

বরিশালে পুলিশ সদস্যের হামলার শিকার হয়ে হাসপাতালে সাংবাদিক!

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আসিফ এখন ছাত্রদল নেতা!

আমি এমপি না হলে আওয়ামী লীগের ওপর নির্যাতন ও জুলুম বাড়বে: জাপা মহাসচিব

সিলেটের এক বেইমান পিছন থেকে ভিডিও করে: মাদানী

‘নারী সেজে বন্ধুত্ব করাই রাব্বির নেশা’

রাত পোহালেই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষক পরিষদ নির্বাচন

জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দাবিতে মুন্সীগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

হরমুজ প্রণালি দিয়ে চলাচলের বিশেষ অনুমতি পেল কোন কোন দেশ?

হরিপুরে সাংবাদিক মিজানুর রহমান আটক, প্রেসক্লাবের নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি